Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

পাসপোর্ট ফেরত চেয়ে আদালতে আবেদন আরিয়ানের

এবার নিজের পাসপোর্ট ফিরে পাওয়ার জন্য আদালতে আবেদন করল আরিয়ান খান।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ মাদক মামলায় নিষ্কৃতি পাওয়ার পর ফের আদালতে শাহরুখ পুত্র। এবার নিজের পাসপোর্ট ফিরে পাওয়ার জন্য আদালতে আবেদন করল আরিয়ান খান। বৃহস্পতিবার, এনডিপিএস কোর্টের পক্ষ থেকে নারকোটিক্স কন্ট্রোলের কাছে আরিয়ানের পাসপোর্ট ফিরিয়ে দেওয়ার জন্য আবেদন জানানো হয়েছে। ২৭ মে এনসিবি-এর স্পেশ্যাল ইনভেস্টিগেশন টিম মাদক মামলায় আরিয়ানকে বেকসুর খালাস করে। ২০২১ সালের অক্টোবরে মুম্বইয়ের কর্ডেলিয়াব ক্রুজ থেকে মাদক সংক্রান্ত মামলায় ২০ জনকে গ্রেফতার করা হয়।

যাঁদের মধ্যে ছিল আরিয়ান ও তাঁর বন্ধু আরবাজ খান। সেদিন ওই অভিযান চলেছিল তৎকালীন এনসিবির জোনাল ডিরেক্টর সমীর ওয়াংখেড়ের তত্বাবধানে। আরিয়ানের হোয়াটসঅ্যাপ চ্যাটের ভিত্তিতে ওয়াংখেড়ে দাবি করেছিল যে আন্তর্জাতিক স্তরে মাদক পাচারের সঙ্গে যোগ রয়েছে আরিয়ানের। এরপর ৭দিন এনসিবি হেফাজতে থাকার পর ২১ দিন পুলিশ হেফাজতে থাকে আরিয়ান। অবশেষে চলতি মাসের মে মাসে এই মামলায় ছাড়া পায় আরিয়ান। 

নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি) বলিউড অভিনেতা শাহরুখ পুত্র আরিয়ান খানের বিরুদ্ধে মামলা খারিজ করার প্রায় এক মাস পরে ছাড়া পান। তিনি মঙ্গলবার একটি বিশেষ নারকোটিক্স ড্রাগস অ্যান্ড সাইকোট্রপিক সাবস্ট্যান্সেস অ্যাক্ট, ১৯৮৫ (এনডিপিএস) আদালতে তার পাসপোর্ট ফেরত চেয়ে আবেদন করেন।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00