Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বিমানবন্দরে পৌঁছে বিপাকে মৌনি, CISF কর্মীদের দ্বারা আটক

বুধবার সকালে ফ্লাইট ধরতে মুম্বাই বিমানবন্দরে পৌঁছে অভিনেত্রী বুঝতে পারেন যে, তিনি তাঁর পাসপোর্ট বাড়িতে ফেলে রেখে এসেছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: অবাক কাণ্ড! মুম্বই বিমানবন্দরে পাসপোর্ট না ছাড়াই প্রবেশ করে বিপাকে পড়লেন অভিনেত্রী মৌনি রায়। বছরের বেশিরভাগ সময়েই দেশের বাইরে থাকেন মৌনি। বলিউডের একজন স্বনামধন্য অভিনেত্রী তিনি। টেলিভিশন থেকে এখন তিনি প্রবেশ করেছেন বলিউড চলচ্চিত্রে। ইতিমধ্যেই দুটি ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করে ব্যপক জনপ্রিয়তা কুড়িয়ে নিয়েছেন অভিনেত্রী। তবে তাঁর অভিনয়ের থেকেও ভক্তদের আকর্ষণ করে তাঁর ফিগার, ফ্যাশন লুক। বুধবার সকালে ফ্লাইট ধরতে মুম্বাই বিমানবন্দরে পৌঁছে অভিনেত্রী বুঝতে পারেন যে, তিনি তাঁর পাসপোর্ট বাড়িতে ফেলে রেখে এসেছেন। একটি পাপারাজ্জিদের শেয়ার করা ভিডিও অনুযায়ী, মৌনিকে তাঁর ব্যাগটি অনুসন্ধান করার সময় উত্তেজিত দেখা যাচ্ছিল। খুঁজে পাননি পাসপোর্ট।

এরপর তিনি বিমানবন্দরের প্রবেশদ্বার পরিচালনাকারী সিআইএসএফ কর্মীদের সঙ্গেও বিষয়টির ব্যাখ্যা করেন। কিন্তু তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, পাসপোর্ট ছাড়া তাঁর বিমান বন্দরে প্রবেশ করা সম্ভব নয়। ক্লিপে স্পষ্টই দৃশ্যমান যে, মৌনি আন্তর্জাতিক ফ্লাইট ধরতে বিমানবন্দরে পৌঁছে যখন নিজের গাফিলতির কথা বুঝতে পারেন, তখন আতঙ্কিত হয়ে পড়েছিলেন। তাঁকে ব্যাগে খুঁজতে দেখা যায় এবং ফোন কল করতেও দেখা যায়। ছবি তোলার সময় তিনি পাপারাজ্জিদের বলেন, “হো গেল… পাসপোর্ট ভুল গেই,” যার উত্তরে একজন ফটোগ্রাফার বলেছিলেন, “আরে বাপ রে।”

সুতরাং পুলিশের হাতে কারুর ছাড় নেই। এরপর মৌনিকে তাঁর পাসপোর্ট না আসা পর্যন্ত বিমানবন্দরে অপেক্ষা করছিলেন। ভিডিওটি ভাইরাল হতেই, নেটিজেনরা প্রতিক্রিয়া জানিয়ে বলেন, “পাসপোর্ট ভুল গেই বোল রাহি হ্যায়?”, “সেলিব্রিটি হো ইয়া আম উইমেন, ব্যাগ মে কুছ মিলতা না।” কাজের ফ্রন্টে, মৌনিকে শেষ দেখা গিয়েছিল, ব্রহ্মাস্ত্র: পার্ট ওয়ান- শিব-এ। এছাড়াও মৌনি বেশ কয়েকটি মিউজিক ভিডিও করছেন। এছাড়াও তাঁর পরবর্তী চলচ্চিত্র পেন্টহাউস।

মদ্যপ অবস্থায় টলতে টলতে রাস্তাতেই চি‍ৎপটাং মৌনি, বন্ধুকে তুলতে ছুটে এলেন দিশা

‘দশমীতে সিঁদুর খেলা আমার খুবই প্রিয়, কিন্তু দুর্ভাগ্যবশত হবে না’: মৌনি

মুকুটে নতুন পালক, খুব শীঘ্রই আমেরিকার একটি শোয়ের সঞ্চালিকা হতে চলেছেন মৌনি

কালো বিকিনিতে লাস্যময়ী মৌনি, খোশমেজাজে স্বামীর সঙ্গে ছুটি কাটাতে ব্যস্ত নায়িকা

সঙ্গীত থেকে বিয়ে, ফিরে দেখা মৌনি-সুরজের বিয়ে

ঠোঁটে ঠোঁট, হাত হাত, মৌনির সঙ্গীতের বিশেষ মুহূর্ত ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

নিমন্ত্রণ পেয়েও মৌনির বিয়েতে এলেন না আলিয়া, শুভেচ্ছা জানালেন সোশ্যাল মিডিয়ায়

মালায়লির পর বাঙালি মতে বিয়ে সারলেন মৌনি রায়, ভাইরাল হল সেই ছবি

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00