Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

মাদক কাণ্ডে হাজিরার জন্য এনসিবি’র দফতরে অনন্যা পাণ্ডে

আচমকাই কিছুক্ষণ আগেই জানা যায় অনন্যা তাঁর বাবা চাঙ্কি পাণ্ডেকে সঙ্গে নিয়েই এনসিবির দফতরে হাজিরা দিতে গিয়েছেন

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রমোদতরীর মাদক কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে এনসিবির হাতে। শাহরুখ পুত্র আরিয়ানের হোয়াটসঅ্যাপ চ্যাটের সূত্র ধরেই মাদক কাণ্ডে নাম উঠে আসে অভিনেত্রী অনন্যা পাণ্ডের। এরপরেই সাত সকালেই অনন্যার খারের বাড়িতে তল্লাশি চালাতে যায় এনসিবি আধিকারিকরা। সেখান থেকে কিছু তথ্য ও ল্যাপটপ-মোবাইল বাজেয়াপ্ত করেছে এনসিবি আধিকারিকরা। সকালেই এনসিবির তরফে চাঙ্কি পাণ্ডের কন্যাকে হাজিরার জন্য নোটিশ পাঠানো হয়। যদিও অনন্যা হাজিরা দেওয়ার ব্যাপারে কিছুই জানায়নি বলেই খবর।

আচমকাই কিছুক্ষণ আগেই জানা যায় অনন্যা তাঁর বাবা চাঙ্কি পাণ্ডেকে সঙ্গে নিয়েই এনসিবির দফতরে হাজিরা দিতে গিয়েছেন। এদিন দুপুর ৩ টের সময় অনন্যার হাজিরার সময় থাকলেও তাতে বিলম্ব করেন তিনি। চাঙ্কি পাণ্ডে আইনজীবীর সঙ্গে পরামর্শ করেই অনন্যাকে নিয়ে যায় এনসিবির অফিসে। মূলত শাহরুখ পুত্র আরিয়ানের সঙ্গে হোয়াটসঅ্যাপ চ্যাট গ্রুপে ছিলেন অনন্যা। এনসিবির তরফে নাম না জানানো হলেও সেই গ্রুপে রয়েছেন একাধিক অভিনেতা ও অভিনেত্রীর সন্তান। যাদের সঙ্গে ড্রাগ নিয়ে আলোচনা করতেন আরিয়ান। এনসিবি আগেই জানিয়েছেন, শাহরুখ পুত্রের সঙ্গে আন্তর্জাতিক মাদক চক্রের যোগ রয়েছে। আর গোয়েন্দাদের দাবি, তারাই আরিয়ানের মাধ্যমে বলিউডের তারকা সন্তানদের মধ্যে ড্রাগ র‍্যাকেট চালায়। অনন্যা ছাড়াও এনসিবির নজরে রয়েছেন আরও দুই তারকা সন্তান।

আপাতত জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছেন অনন্যা। বলিউডে করণ জোহারের হাত ধরেই ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার-২’-এর মাধ্যমে ডেবিউ করেন অনন্যা পাণ্ডে। জানা গিয়েছে মাদক কাণ্ডে অনন্যাকে জিজ্ঞাসাবাদের জন্য এনসিবি দায়িত্ব দিয়েছে সমীর ওয়াংখেড়েকে।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00