Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

আরিয়ানের জন্য গাঁজার জোগান! সামনে এল আরিয়ান-অনন্যার কথোপকথন

আজ শুক্রবার ফের একবার অনন্যাকে ডেকেছে এনসিবি।

Share:

নিজস্ব প্রতিনিধি: গতকালের পর আজ ফের এনসিবির অফিসে হাজিরা দিয়েছেন অভিনেত্রী অনন্যা পাণ্ডে। আজ সকাল ১১টা নাগাদ তাঁকে হাজিরা দিতে বলার কথা থাকলেও এদিন প্রায় ২.৩০টের পর এনসিবির অফিসে উপস্থিত হন তিনি। আজও এনসিবির দপ্তরে তাঁর সঙ্গে হাজির ছিলেন তাঁর বাবা অভিনেতা চাঙ্কি পাণ্ডেও। প্রায় সাড়ে ৪ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদ করা হয় তাঁকে। ‘আরিয়ানকে তিন দফায় মাদক সরবরাহ করেছিলেন অনন্যা। আরিয়ানের হোয়াটস অ্যাপ চ্যাট থেকে মিলেছে তথ্য’, দাবি এনসিবি-র।

উল্লেখ্য, গতকালই এনসিবির হাতে উঠে এসেছিল আরিয়ান খান ও অনন্যা পাণ্ডের হোয়াটসঅ্যাপ মেসেজ। যেখানে এনসিবির পক্ষ থেকে জানানো হয়েছিল এই হোয়াটসঅ্যাপে তাঁদের কথোপকথনের মধ্যে উঠে এসেছিল গাঁজার কথা। জানা গিয়েছিল আরিয়ানকে গাঁজা সাপ্লাইয়ের সন্ধান দিয়েছিলেন অভিনেত্রী। সেই চ্যাট অভিনেত্রীকে তুলে দেখানো হলে তিনি বলেন, ‘মজা করছিলাম’। যদিও সেদিন জিজ্ঞাসাবাদ শেষ না হওয়ায়, আজ শুক্রবার ফের একবার অনন্যাকে ডেকেছে এনসিবি।

আজ এনসিবির হাতে উঠে আসে ২০১৮-২০১৯ সালের সেই হোয়াটসঅ্যাপ চ্যাট। এনসিবি সূত্রে জানা গিয়েছে, অনন্যা জানিয়েছেন তিনি কখনও গাঁজা খাননি এবং সরবরাহ করেননি। অর্থাৎ এনসিবির এই মন্তব্যকে অস্বীকার করেন অনন্যা।

ছোট থেকেই একে অপরের বন্ধু অনন্যা ও আরিয়ান আর সু্হানা। অনন্যাকে অ্যানি বলেই সম্বোধন করেন আরিয়ান। এদিকে মন্নতেও যাতায়াত রয়েছে তাঁর। সেসূত্রে ঘনিষ্ঠ আরিয়ান। এদিকে, কিছুদিন আগেই অনসিবির তদন্তের পর উঠে এসেছিল বলিউডে এক উঠতি নায়িকার কথা, তার কিছুদিনের মধ্যেই সামনে আসে অনন্যা আর আরিয়ানের এই কথোপকথন।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00