Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

৫ হাজার টাকা নিয়ে অভিনয় জীবন শুরু করেছিলেন বিগ-বি

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বইঃ মঙ্গলবার ছিল বলিউডের শাহেনশাহ অমিতাভ বচ্চনের(Amitabh Bacchan) ৮০ তম জন্মদিন। ৮০ বছরের জন্মদিনে নিজের কেরিয়ারের সেরা ছবি দিওয়ারের স্মৃতি রোমন্থন করলেন বিগ বি। ১৯৭৫ সালে ‘দিওয়ার’ ছবিটি মুক্তি পায়। দেশে তখন জরুরি অবস্থা জারি হতে পাঁচ মাস বাকি। বিভিন্ন কারণে দেশের নতুন প্রজন্ম তখন হতাশাগ্রস্ত এবং ধৈর্যচ্যুত। মধ্যবিত্ত তরুণ প্রজন্মের মধ্যে ক্রমশ জমাট বাঁধছে ক্ষোভ । এই মধ্যবিত্ত তরুণ প্রজন্মের প্রতীক হিসেবেই সেদিন পর্দায় উপস্থিত হয়েছিলেন অমিতাভ বচ্চন। ‘দিওয়ার’ ছবিতে তাঁর চরিত্র বীরত্বের অন্য অর্থ প্রতিষ্ঠা করেছিল। ‘দিওয়ারে’র সাফল্য এবং অমিতাভের চরিত্র সেই সময়কার মধ্যবিত্ত তরুণদের আদর্শে পরিণত হয়েছিল। অনেকের মতেই ১৯৭৩ সালে মুক্তি পাওয়া ‘জাঞ্জির’ অমিতাভের কেরিয়ারের টার্নিং পয়েন্ট। ‘জাঞ্জিরে’র সাফল্য অমিতাভকে নতুন জীবন দিয়েছিল একথা সত্যি, কিন্তু সেলিম জাভেদ ‘জাঞ্জিরে’ যে গল্প বলা শুরু করেছিলেন সেটাই যেন পূর্ণতা পেয়েছিল ‘দিওয়ার’ ছবিতে।

‘দিওয়ার’ ছবিতে অমিতাভ অভিনীত চরিত্র বিজয় একজন চোরাকারবারী, নাস্তিক এবং প্রয়োজনে মানুষ খুন করতেও তাঁর কোনো দ্বিধা ছিল না। তাঁর ভাই যে তাঁর বিরুদ্ধে দাঁড়িয়েছে সেদিকেও খেয়াল ছিল না বিজয়ের । অথচ এইসব খারাপ গুন থাকা সত্তেও বিজয় সেই সময়কার মধ্যবিত্ত তরুন প্রজন্মের কাছে নায়কের সম্মান পেয়েছিলেন। পরবর্তীকালে দীর্ঘ কেরিয়ারে একাধিক সিনামাতে বিজয় নামের চরিত্রে অভিনয় করেছেন বিগ বি। ‘ডন’-এর বিজয় আরও সৌম্য, ‘শোলে’-এর বিজয় আরও বীরত্বের অধিকারি, এবং ‘অগ্নিপথের’ বিজয় একজন আইকনিক চরিত্র হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। কিন্তু তারা প্রত্যেকেই দিওয়ার ছবির বিজয়ের থেকে অনুপ্রানীত হয়েছে বলে মনে করা হয়। এবং এখনও হিন্দি সিনেমায় ব্যবহৃত প্রতিটি প্রতিবাদী বিদ্রোহী চরিত্রে সচেতনভাবে অথবা অবচেতনভাবে ‘দিওয়ারে’র বিজয়ের ছায়া রয়েছে বলে মনে করা হয়।

প্রসঙ্গত ১৯৬৯ সালে মুক্তিপ্রাপ্ত ‘সাত হিন্দুস্তানি’ ছবিতে অভিনয়ের মাধ্যমে বলিউডে পা রাখেন অমিতাভ বচ্চন। সিনেমাটির চিত্রনাট্যকার এবং পরিচালক ছিলেন খাজা আহমেদ আব্বাস। এই ছবিতে বিগ বি একজন কবির ভূমিকায় অভিনয় করেছিলেন, যিনি হিন্দপিরি, রাঁচিতে বসবাস করতেন। তবে চরিত্রটি সম্পূর্ণ কাল্পনিক ছিল। পর্তুগিজদের দখল থেকে গোয়াকে মুক্ত করার লড়াইকে ঘিরে আবর্তিত হয়েছে ছবির গল্প। দেশের বিভিন্ন রাজ্য থেকে সাতজন লোক এই মিশনে গোয়ার উদ্দেশ্যে রওনা দেয়, তাদের মধ্যে একজন আনোয়ার আলি। চলচ্চিত্রে অমিতাভ নিজের চরিত্রের পরিচয় দিয়ে বলেছেন, “ম্যায় হুঁ আনোয়ার আলি। বিহার কে রাঁচি কা রেহেনে ওয়ালা হুঁ অর শায়রি করতা হুঁ।” এই চরিত্রে অভিনয়ের জন্য ‘সেরা নবাগত’ পুরস্কার পেয়েছিলেন অমিতাভ। এই চরিত্রে অভিনয়ের জন্য সেই সময় ৫ হাজার টাকা পারিশ্রমিক পেয়েছিলেন বিগ বি। দিল্লির শীলা সিনেমায় প্রথম মুক্তি পায় সাত হিন্দুস্তানি এবং বচ্চন তার বাবা-মায়ের সাথে প্রথম শো দেখেছিলেন।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00