Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

প্রথম ছবিতেই খলনায়িকার ভূমিকায় আলিয়া, ৬০-এর দশকে ভারোনিকা হয়ে উঠলেন সুহানা

ছবিতে গাল গ্যাডোট, জেমি ডরনানের মতো হলিউড তারকাদের সঙ্গে একই ফ্রেমে রয়েছেন আলিয়া।

Share:

নিজস্ব প্রতিনিধি: একই সঙ্গে মুক্তি পেল আলিয়া ভাটের ডেবিউ হলিউড সিনেমা ‘হার্ট অফ স্টোন’-এর ট্রেলার এবং শাহরুখ কন্যা সুহানা খান ও বনি কন্যা খুশি কাপুর ও অমিতাভ বচ্চন নাতি অগস্থ্যর প্রথম বলিউড চলচ্চিত্র ‘দ্য আর্চিস’-এর টিজার। ব্রাজিলের টুডুম ইভেন্টে লঞ্চ হলো হার্ট অফ স্টোনের ট্রেলার। যার মাধ্যমে হলিউডে অভিষেক হল আলিয়ার। ওদিকে দ্য আর্চিসের মাধ্যমে বলিউডে অভিষেক হল খুশি, সুহানা এবং অগস্থ্যর। ছবিতে ৬০-এর দশকে রোম কম ভেরোনিকা স্টান্সের ভূমিকায় সুহানার অসাধারণ লুক ইতিমধ্যেই কাঁপাচ্ছে সোশ্যাল মিডিয়া।

গতবছরই ছবির প্রথম পোস্টার লঞ্চ হয়েছিল। ‘দ্য আর্চিস’ মুলত আমেরিকান একটি কমিক সিরিজের ভারতীয় সংস্করণ। জোয়া আখতার পরিচালিত দেখা মিলল, একটি হিল স্টেশন হাই স্কুলে মিউজিক্যাল সেটআপ। গল্পটি বলবে ১৯৬৪ সালে সময়ের। তার ছবির কলাকুশলীদের পোশাকও ৬০ দশকের আর্চিস, বেটি, ভেরোনিকা এবং জুগহেডের পোশাকের স্টাইল ডিজাইন করা হয়েছে। এদিকে টুডুম অনুষ্ঠানে লঞ্চ হল ‘হার্ট অফ স্টোন’-এর ট্রেলার। চলতি বছরেই মুক্তি পেতে চলেছে আলিয়ার প্রথম হলিউড ছবি ‘হার্ট অফ স্টোন’।

ছবিতে গাল গ্যাডোট, জেমি ডরনানের মতো হলিউড তারকাদের সঙ্গে একই ফ্রেমে রয়েছেন আলিয়া। সম্প্রতি মুক্তি পেল সেই ছবির প্রথম প্রচার ঝলক। ট্রেলার অনুযায়ী আলিয়া ভট্ট তথা কেয়া ধওয়ান ছবিতে খলনায়িকার চরিত্রে অভিনয় করছেন। ছবির ট্রেলারে মাত্র কয়েক মুহূর্তেই আলিয়ার চোখেমুখে দেখা গিয়েছে ক্রূর হাসির ঝলক।আগামী ১১ অগস্ট এক জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেতে চলেছে ‘হার্ট অফ স্টোন’।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00