Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

গুজব উড়িয়ে টিম ‘RRR’-এর জন্যে বিশাল পার্টির আয়োজন আলিয়ার

এদিন আলিয়া ভাট RRR-এর বড় জয়ের পরে শহরে গোটা টিমের জন্য একটি দুর্দান্ত পার্টির আয়োজন করবেন বলে জানিয়েছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: এসএস রাজামৌলির মুকুটে নয়া পালক। গত বছর মার্চে গোটা বিশ্বজুড়ে মুক্তি পেয়েছিল ‘RRR’। যা শুধু দেশেই নয়, বিদেশেও সমান জনপ্রিয়তা অর্জন করেছিল। ছবিটির বয়স ১ বছর হতে চলল। কিন্তু আজও জনপ্রিয়তার শিখরে রয়েছে এই ছবি। ছবিতে অভিনয় করেছেন, তেলেগু সুপারস্টার রাম চরণ এবং জুনিয়র এনটিআর। ছবিতে আরও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন আলিয়া ভাট এবং অজয় দেবগন। ছবিটির মুক্তির পর থেকেই সংবাদের শিরোনামে। বুধবার গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড জেতার পর ‘RRR’ রীতিমতো ইতিহাস গড়েছে। গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডে দুটি বিভাগে মনোনীত হলেও একটি বিভাগে জয়ী হয়েছে ‘RRR’। সেরা শীর্ষতম গান হিসেবে স্বীকৃতি পেয়েছে ‘নাটু নাটু’। সুর সম্রাট MM কিরাভানী পরিচালিত এবং গীতিকার চন্দ্রবোস রচিত ‘নাটু নাটু’ গেয়েছেন রাহুল সিপলিগঞ্জ এবং প্রিয়া হিমেশ।

এই ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন আলিয়া ভাট। ‘RRR’-এর জয়ে আনন্দে উদ্ভাসিত তিনিও। ছবিতে আলিয়াকে কাস্ট করার জন্যে তিনি এসএস রাজামৌলিকে কৃতজ্ঞতা জানিয়েছেন। চলচ্চিত্র নির্মাতা রাজামৌলি আজ বিশ্বে কাছে পরিচিত। গোল্ডের গ্লোব অ্যাওয়ার্ডে নাটু নাটু গানটি সেরা গান হিসেবে স্বীকৃতি পেয়েছে। যা জনপ্রিয় সঙ্গীতশিল্পী টেলর সুইফট, রিহানা এবং আরও অনেকের গানকে পরাজিত করেছে। এদিন আলিয়া ভাট RRR-এর বড় জয়ের পরে শহরে গোটা টিমের জন্য একটি দুর্দান্ত পার্টির আয়োজন করবেন বলে জানিয়েছেন। যেখানে রাম চরণ, জুনিয়র এনটিআর এবং ছবির পুরো ক্রু সদস্যদেরও তিনি আমন্ত্রণ জানাবেন।

শুধু আলিয়া নয়, রণবীর কাপুর এবং অন্যদের মতো অনেক অভিনেতাও ব্যক্তিগতভাবে রাজামৌলিকে বড় জয়ের জন্য অভিনন্দন জানিয়েছেন৷ আলিয়া ভাট ছবিতে রাম চরণের প্রেমিকা সীতার ভূমিকায় অভিনয় করেছিলেন৷ তবে অভিনেত্রী মাত্র কয়েক মিনিটের জন্য ছবিতে উপস্থিত ছিলেন, তবে এটুকু সময়েই তিনি দর্শকের নজরে এসেছিলেন। গুঞ্জন ছিল যে, ছবিতে আলিয়ার ভূমিকাগুলি দৈর্ঘ্য কেটে দেওয়ার জন্যে রাজামৌলির উপর তিনি অসন্তুষ্ট ছিলেন। কিন্তু আলিয়ার অভিনন্দন জানানোর কৌশল সব গুজব পরিষ্কার করে দিয়েছে। পরবর্তীতে রাজামৌলির পরিচালনায় মহেশ বাবুর বিপরীতে আলিয়া লিড লেডির চরিত্রে অভিনয় করবেন বলে শোনা যাচ্ছে।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00