Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

মুম্বই বিমানবন্দরে ভক্তরা রণবীরের ‘ক্লিন সেভিং’ লুকের প্রশংসা করতেই ক্ষেপে বম্ব আলিয়া

তখন প্যাপস চিৎকার করে বলেন, 'সুন্দর চেহারা', আর আলিয়া সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করলেন, "কার?" একজন রণবীরের নাম নিলে, উত্তরে আলিয়া বলেন, 'অউর মেরা' (আমার কী)?

Share:

নিজস্ব প্রতিনিধি: ভোলবদল রণবীর কাপুরের। না না চিন্তার কিছু নেই! মুখের ভোল বদলেছে শুধুমাত্র। ৪০ বছর থেকে একেবারে ২০ তে পৌঁছে গেলেন রাহার বাবা। কী ভাবে সম্ভব! আসলে কিছুই না! এত দিন অভিনেতার মুখভর্তি দাঁড়ি ছিল, এখন তিনি একেবারে ক্লিন সেভিং করে ১০ বছর কমিয়ে নিলেন নিজের। বলিউডের চকোলেট বয় বলে কথা, ওদিকে আলিয়াও মেয়কে জন্ম দেওয়ার কয়েকদিনের মধ্যেই একেবারে স্লিমটিম। ১০ বছরের ছোটো আলিয়া রনবীরের থেকে। তাই কি বাচ্চা বউয়ের বরাবর থাকার জন্যে এই লুক তাঁর! যদিও রণবীর বরাবরই চকোলেট বয় আখ্যাধারী। সম্প্রতি দুটির দর্শন পাওয়া গেল মুম্বই বিমানবন্দরে। আর তাই নিয়েই এখন নেটপাড়া মেতে উঠেছে। তারকা দের পিছু পিছু প্রতিনিয়ত ছুটছে মুম্বই পাপারাজ্জিরা। তাই তাঁদের আনুগত্যে সেলিব্রিটিদের বহু আপডেট পাওয়া যায় আর কি!

তবে এদিন পাপারাজ্জিরা আলিয়ার থেকেও রণবীরের প্রতি আকর্ষণ দেখালে, আলিয়া পুরো ক্ষেপে বম্ব। বলে কিনা, শুধু রণবীরের লুকের প্রশংসা করলেই হবে, আমারটা কি হবে? আলিয়া ভাট এবং রণবীর কাপুর বি-টাউনের অন্যতম সুন্দর দম্পতি। গতবছর ১৪ এপ্রিল মুম্বাইয়ে বিয়ে করেন তাঁরা।বিয়ের কয়েক মাস পরেই কন্যা সন্তানের জন্ম দেন আলিয়া। কন্যার বয়স কয়েকদিন পেরোতেই কাজে মনোনিবেশ করেন তিনি। ইতিমধ্যেই আন্তর্জাতিক ব্যাগ সংস্থা গুচ্চির ব্র্যান্ড অ্যাম্বাসাডার হয়েছেন তিনি, এছাড়াও হলিউডে অভিষেক করতে তিনি এখন প্রস্তুত। ২২ জুন, রণবীর এবং আলিয়াকে মুম্বাই বিমানবন্দরে একসঙ্গে দেখা গেলো। জানা গিয়েছে, তাঁরা একসঙ্গে দুবাই যাচ্ছেন। সেখানেই তাঁদের ঘিরে ধরলেন পাপারাজ্জিরা।

ইনস্টাগ্রামে একজন প্যাপ দ্বারা শেয়ার করা ভিডিওতে, আলিয়া ভাটকে একটি আরামদায়ক ঢিলেঢালা কালো শার্ট এবং প্যান্টে বেশ সুন্দর দেখাচ্ছে। কালো সানগ্লাস এবং পায়ে সাদা স্নিকার পরেছিলেন। অন্যদিকে সাদা শার্ট ও প্যান্টে রণবীরকেও দারুন লাগছিল। তিনিও কালো সানগ্লাস পরেছিলেন। দুজন একসঙ্গে ক্যামেরার সামনে পোজ দিলেন, এবং যখন রণবীর তাঁর স্ত্রীকে কাছে ধরেন তখন প্যাপস চিৎকার করে বলেন, ‘সুন্দর চেহারা’, আর আলিয়া সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করলেন, “কার?” একজন রণবীরের নাম নিলে, উত্তরে আলিয়া বলেন, ‘অউর মেরা’ (আমার কী)?

কাজের ফ্রন্টে, আলিয়া ভাট শীঘ্রই গ্যাল গ্যাডট এবং জেমি ডরনানের সঙ্গে ‘হার্ট অফ স্টোন’-এর মাধ্যমে হলিউডে আত্মপ্রকাশ করলেন। ছবিতে আলিয়া একজন খলনায়ইকার চরিত্রে অভিনয় করছেন। এছাড়াও আলিয়া রণবীর সিংয়ের সঙ্গে করণ জোহরের রকি অর রানি কি প্রেম কাহানি তে অভিনয় করছেন।অন্যদিকে রণবীর কাপুরের মুক্তির অপেক্ষায় রয়েছে animal। যেখানে রণবীর ছাড়াও অনিল কাপুর, ববি দেওল এবং রশ্মিকা মান্দান্নাও রয়েছে। ছবিটি ১১ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। রণবীরকে শেষ দেখা গিয়েছিল শ্রদ্ধা কাপুরের বিপরীতে তু ঝুথি মে মক্কার ছবিতে ।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00