Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

দ্বিতীয়বার মা হতে চলেছেন ঐশ্বর্য

Share:

নিজস্ব প্রতিনিধি: বি-টাউনে একের পর এক সুখবর। গত মাসের শেষে মাতৃত্বের সুখবর দিয়েছিলেন জনপ্রিয় বলি ডিভা আলিয়া ভাট। বিয়ের দু মাসের মধ্যেই আলিয়ার প্রেগন্যান্সির খবর শুনে গোটা দেশ তাজ্জব হলেও কাপুর পরিবারের খুশিতে যে গোটা বলিউড ডগমগ হয়েছে তা বলাই বাহুল্য। প্রথম প্রথম সবাই ভেবেছিলেন হয়তো কোনো ছবির প্রচারে নেমেছেন বলিউডের হবু মাম্মি-ড্যাডি। কিন্তু না, ইতিমধ্যেই আলিয়ার বেবি বাম্পের ছবি প্রকাশ্যে এসেছে। যাই হোক, এবার আবার তাঁদের যমজ সন্তান হওয়ার গুজব উঠেছে। তার মধ্যে আবার প্রকাশ্যে এসেছে ক্যাটরিনার প্রেগন্যান্সির গুজব। সবার ধারণা ক্যাটরিনাও বোধহয় প্রেগন্যান্ট।

আবার শোনা যাচ্ছে, বলিউডের বেবো অর্থাৎ করিনা কাপুরও নাকি তৃতীয়বার সন্তানসম্ভবা। তার মধ্যে আবার সোনম কাপুরের প্রেগন্যান্সি নিয়েও বলিউড মেতে রয়েছে। এরকম একঝাঁক বলিউডের প্রেগন্যান্সির খবরের মধ্যে এবার যুক্ত হল অভিনেত্রী ঐশ্বর্য রাইয়ের দ্বিতীয়বার প্রেগন্যান্সির খবর। হ্যাঁ, সম্প্রতি সোশ্যাল মিডিয়া খুঁজে বের করেছেন নয়া তথ্য। ঐশ্বর্য রাই বচ্চন (Aishwarya Rai Bachchan) নাকি দ্বিতীয় সন্তানের প্রত্যাশা করছেন? সম্প্রতি, কন্যা আরাধ্যা এবং স্বামী অভিষেক বচ্চনের সঙ্গে বিমানবন্দরে ক্যামেরাবন্দি হলেন নায়িকা।

 

View this post on Instagram

 

A post shared by Instant Bollywood (@instantbollywood)

আর এই ভিডিওতেই নজর কেড়েছে ঐশ্বর্যের হাবভাব নেটিজেনরা ভাবছেন অভিনেত্রী গর্ভবতী। কেননা ঐশ্বর্যের পরনে এদিন ছিল, একটি কালো ঢিলেঢালা পোশাক। এখানেই নেটিজেনদের প্রশ্ন, কেন তিনি এই বর্ণের ঢিলেঢালা পোশাক বেছে নিলেন। তাহলে কী অভিনেত্রী নিজের বেবি বাম্প ঢেকে রাখার জন্যই এই পোশাক বেছে নিয়েছেন প্রাক্তন মিস ওয়ার্ল্ড। যদিও বেশ কিছুদিন ধরেই অ্যাশের দ্বিতীয় সন্তান প্রত্যাশার কথা চাউর হচ্ছে। তবে নেটিজেনদের এই ভবিষ্যদ্বাণী সত্যি কিনা তা স্পষ্ট নয়। আপাততঃ সময়ের অপেক্ষা।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00