Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

তিনবছর পর শ্যুটিং সেটে অনুষ্কা, হৈ-হুল্লোড়ে মত্ত নায়িকা

Share:

নিজস্ব প্রতিনিধি: কয়েক মাস প্রস্তুতির পর, অবশেষে অভিনেত্রী অনুষ্কা শর্মা, তাঁর বহু প্রতীক্ষিত কামব্যাক চলচ্চিত্র, ক্রীড়া ভিত্তিক সিনেমা ‘চাকদা এক্সপ্রেস’ (Chakda Xpress) এর শ্যুটিং শুরু করেছেন। চলতি বছরের জানুয়ারিতেই এই চলচ্চিত্রের প্রথম পোস্টার লঞ্চ করে অভিনেত্রী, তাঁর কামব্যাকের কথা ঘোষণা করেছিলেন। পাশাপাশি জানিয়েছেন, এবার ভারতের প্রাক্তন মহিলা ক্রিকেট অধিনায়ক ঝুলন গোস্বামীর ভূমিকায় দেখা যাবে তাঁকে। অর্থাৎ ঝুলন গোস্বামীর জীবনযাত্রা থেকে অনুপ্রাণিত হয়েই এই ছবি তৈরি হচ্ছে, এই ছবির শ্যুটিং হবে বিশ্বের চারটি স্টেডিয়ামে। নেটফ্লিক্সে মুক্তি পাবে এই ছবি।

যদিও এই ছবি নিয়ে অনুষ্কা নিজেও খুব উত্তেজিত, তিনি মাস কয়েক আগে থেকেই ক্রিকেট এবং বোলিং প্রশিক্ষন শুরু করেছেন, যার জন্যে তিনি স্বামী বিরাটের কাছ থেকেও অনুশীলন নিয়েছেন। আপাততঃ গত ৩০ মে থেকে অভিনেত্রী শ্যুটিং শুরু করলেন। আজকেই অভিনেত্রী তাঁর টেবিল টেনিস খেলার একটি ঝলক শেয়ার করেছেন তাঁর ইনস্টাগ্রামে। যেখানে তাঁকে, অভিনেত্রী রেনুকা শাহানে এবং এই ছবির বাকি কাস্টদের সঙ্গে আলাপচারিতা করতে দেখা হয়েছে, যাতে ভালই স্পষ্ট তিনি সবার সঙ্গে ভালই সময় কাটাচ্ছেন। আর অনুষ্কার এই ভিডিও টি পোস্ট করার হওয়ার সঙ্গে সঙ্গেই ঝুলন গোস্বামী মন্তব্য করে বলেছেন, “মজাদার-অনুষ্কা।”

 

 

View this post on Instagram

 

A post shared by AnushkaSharma1588 (@anushkasharma)

অভিনেতার ভক্ত-অনুসারীরাও বলেছেন, “আর অপেক্ষা করতে পারছি না!” আরেকজন ইনস্টাগ্রাম ব্যবহারকারী লিখেছেন, “অল দ্য বেস্ট।” সূত্র অনুসারে, অনুষ্কা গত ৩০ মে থেকে ‘চাকদা এক্সপ্রেস’ -এর শ্যুটিং শুরু করেছেন। ছবিটির বেশিরভাগ শ্যুটিং হবে ভারত এবং ইংল্যান্ডে। অনুষ্কাকে শেষ দেখা গিয়েছিল, ২০১৮ সালের জিরো ছবিতে, যেখানে তিনি শাহরুখ খানের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছিলেন দ্বিতীয়বার। এই ছবিটি অভিনেত্রী অনুষ্কা শর্মা এবং তাঁর ভাই কর্ণেশ শর্মার, ক্লিন স্লেট ফিল্মজ দ্বারা প্রযোজিত, এবং প্রসিত রায় দ্বারা পরিচালিত।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00