Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

সলমনের পর এবার প্রাণনাশের হুমকি ভিকি-ক্যাটরিনাকে, অভিযোগ দায়ের

Share:

নিজস্ব প্রতিনিধি: সুপারস্টার সলমনের পর এবার প্রাণনাশের হুমকি পেলেন বলিউডের স্বনামধন্য দম্পতি অভিনেত্রী ক্যাটরিনা কাইফ (KATRINA KAIF) এবং অভিনেতা ভিকি কৌশল (VICKY KAUSHAL)। সংবাদ ANI সূত্র অনুযায়ী, সোশ্যাল মিডিয়ায় এক অজ্ঞাত ব্যক্তির কাছ থেকে তাঁরা মৃত্যুর হুমকি পেয়েছেন। পুলিশি সূত্রে জানা গিয়েছে যে, অভিনেতা ভিকি কৌশল ইতিমধ্যেই ওই অজ্ঞাত পরিচয় ব্যক্তির বিরুদ্ধে মুম্বইয়ের সান্তাক্রুজ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

সলমনের পর ফের একই মৃত্যু হুমকির শিকার খোদ বলিউডের পাওয়ারফুল দম্পতি ক্যাটরিনা কাইফ এবং ভিকি কৌশল। মিডিয়া রিপোর্ট অনুসারে, একজন অজ্ঞাত ব্যক্তি সোশ্যাল মিডিয়ায় তাঁদের প্রাণনাশের হুমকি দিয়েছেন, এই বিষয়ে একটি মামলাও দায়ের করা হয়েছে। ইতিমধ্যেই পুলিশ তদন্ত শুরু করেছে। যদিও এই বিষয়ে এখনও কিছু জানা যায়নি। সোমবার, ANI-এর অফিসিয়াল টুইটে জানানো হয়েছে, “পুলিশ একজন অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে মামলা নথিভুক্ত করেছে। যিনি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অভিনেতা ক্যাটরিনা কাইফ এবং ভিকি কৌশলকে মৃত্যু হুমকি দিয়েছে, এই অভিযোগে তদন্ত শুরু হয়েছে।”

সম্প্রতি, ভিকি-ক্যাটরিনা হলিডে কাটাতে মালদ্বীপে গিয়েছিলেন। আর সেখানেই নায়িকার জন্মদিন সেলিব্রেশন হয়েছে। সেখান থেকে একগুচ্ছ ছবি শেয়ার করেছিলেন নব দম্পতি। নায়িকার জন্মদিনের এই ছবি, রিল সবটাই নেটিজেনদের নজর কেড়েছিল। উল্লেখ্য, মাস কয়েক আগেই অভিনেতা সলমন খান ও তাঁর বাবা সেলিম খান একটি উড়ো চিঠির মাধ্যমে মৃত্যুর হুমকি পেয়েছিলেন। যেখানে লেখা ছিল, মে মাসে নিহত পাঞ্জাবি গায়ক সিধু মুসেওয়ালার মতো একই অবস্থা হবে সেলিম এবং সলমনের। এই ঘটনার পর সালমান ও তাঁর পরিবারকে কড়া নিরাপত্তা দেওয়া হয়েছে মুম্বই পুলিশের তরফ থেকেই। যদিও তাতেও রক্ষা পায়নি সলমন, একদিন আচমকা প্রকাশ্যে তাঁর উপর স্যুট করার প্রচেষ্টা করা হয়েছিল। স্বল্পের জন্যে বেঁচে যান তিনি। তদন্তকারীদের মতে, কুখ্যাত লরেন্স বিষ্ণোইয়ের গ্যাং এই কাজ করেছে। তিনি বলিউড ব্যক্তিত্বদের কাছ থেকে অর্থ আদায়ের জন্যে তাঁদের প্রাণনাশের হুমকি দিচ্ছেন।

এমনকী শুক্রবার সলমন দক্ষিণ মুম্বাইয়ের মুম্বই পুলিশ কমিশনার বিবেক ফাঁসালকারের সঙ্গে দেখা করেছিলেন অনুমতি নেওয়ার জন্যে নিজের কাছে অস্ত্র রাখার। এমনকী কিছুদিন আগে বলিউড অভিনেত্রীরা স্বরা ভাস্করও একটি উড়ো চিঠির মাধ্যমে মৃত্যুর হুমকি পেয়েছিলেন। তৎক্ষণাৎ অভিনেত্রী মুম্বই ভারসোভা পুলিশ থানায় ওই অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন। যার তদন্ত শুরু করেছে পুলিশ। মুম্বই পুলিশের মতে, চিঠিটি ভারসোভায় অবস্থিত অভিনেত্রীর বাসভবনে পাঠানো হয়েছিল। তাঁর হুমকি চিঠিতে লেখা ছিল যে, দেশের যুবকরা বীর সাভারকরের অপমান সহ্য করবে না।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00