Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

অবশেষে পর্দায় ফিরছেন অভিনেত্রী কাজল, প্রকাশ্যে ‘ঘোস্টি’-র টিজার

যেখানে একজন পুলিশ এবং ভূতের চরিত্রে দেখানো হয়েছে কাজলকে। ভিডিওটিতে কাজলকে একটি ভূতের চরিত্রে আবার পুলিশের চরিত্রেও দেখা গিয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: দীর্ঘদিন অভিনয়ে বিরতি নিয়ে অবশেষে পর্দায় ফিরলেন নীলের মা। কী ভাবছেন তো নীলের মা তিনি কোন অভিনেত্রী? চিনতে পারলেন না তাই তো! দক্ষিণী সুপারস্টার অভিনেত্রী কাজল আগরওয়াল (KAJAL AGGARWAL)। মাতৃত্বকালীন পর্বের জন্যে দীর্ঘ ১ বছর অভিনয় থেকে বিরতি নিয়েছিলেন তিনি। কয়েক মাস আগেই পুত্র নীলের জন্ম দিয়েছেন তিনি। পুত্রের কয়েক মাস পরেই শ্যুটিং সেটে ফিরেছেন। সেটাও ঘটা করে জানিয়ে ছিলেন নায়িকা। কখনো ঘোড়ার উপর বসে আবার কখনো জিমখানা থেকে শরীরচর্চার ভিডিও প্রকাশ্যে এসে তিনি জানিয়েছিলেন আস্তে আস্তে অভিনয়ের মূল পর্বে ফিরছেন তিনি মা হওয়ার পর।

তবে কাজল বর্তমানে তাঁর ছেলে নীল এবং স্বামী গৌতম কিচলুর সঙ্গে মাতৃত্বের পর্ব উপভোগ করলেও খুব শীঘ্রই পর্দায় ফিরছেন তিনি। ইতিমধ্যেই তাঁর আসন্ন তামিল চলচ্চিত্র ঘোস্টির টিজার মুক্তি পেয়েছে। পর্দায় কামব্যাক করতে প্রস্তুত নায়িকা। এদিন ভক্তদের জন্মদিনের ট্রিট হিসাবে, কাজলের হরর কমেডি ছবি ‘ঘোস্টি’র টিজার প্রকাশিত হয়েছে। যেখানে একজন পুলিশ এবং ভূতের চরিত্রে দেখানো হয়েছে কাজলকে। ভিডিওটিতে কাজলকে একটি ভূতের চরিত্রে আবার পুলিশের চরিত্রেও দেখা গিয়েছে। নভেম্বরেই ছবিটি মুক্তির পরিকল্পনা রয়েছে। শীঘ্রই একটি আনুষ্ঠানিক প্রকাশের তারিখ ঘোষণা করা হবে বলে আশা করা হচ্ছে।

এটি একটি মহিলা-কেন্দ্রিক চলচ্চিত্র। ঘোস্টিতে কাজল ছাড়াও প্রধান ভূমিকায় অভিনয় করছেন, যোগী বাবু, উর্বশী, জগন, সুরেশ মেনন, মোটা রাজেন্দ্রন এবং কে এস রবিকুমার। ফিল্মটি পরিচালনা করেছেন কল্যাণ যিনি গুলেভাগাবলি। সম্পাদক বিজয় ভেলুকুট্টি এবং সিনেমাটোগ্রাফার আরএস আনন্দকুমার। জানা গিয়েছে, কাজলের বিয়ের পর এটিই প্রথম চলচ্চিত্র। তবে এই ছবির শ্যুটিং অনেক আগেই শেষ করেছিলেন অভিনেত্রী। লকডাউনের কারণে এই ছবির মুক্ত পিছিয়ে গেছে। এই বছরের ১৯ এপ্রিল, কাজল আগরওয়াল এবং গৌতম কিচলু তাঁদের সন্তান নীলকে স্বাগত জানিয়েছেন। সম্প্রতি নীল ৬ মাস পূর্ণ করেছে। গতকাল, এই দম্পতি তাঁদের দ্বিতীয় বিবাহ বার্ষিকী উদযাপন করেছেন।
ইতিমধ্যে, কাজল আগরওয়ালও কমল হাসানের সঙ্গে বহুল প্রতীক্ষিত ‘ইন্ডিয়ান ২’-এর শুটিং শুরু করেছেন। সেই কারণেই তাঁকে মার্শাল আর্ট এবং ঘোড়ায় চড়া সহ কিছু নতুন দক্ষতাও আয়ত্ত করতে হয়েছে। এস শঙ্কর দ্বারা পরিচালিত, এই চলচ্চিত্রটি কমল হাসানের ১৯৯৬ সালের ব্লকবাস্টার ছবির সিক্যুয়াল।

২ বছর পর কাজে ফিরেই ঘোড়া চড়ার প্রশিক্ষন নিচ্ছেন কাজল

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00