Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বিবাহিত পরিচয়ে ভাড়া নিয়েছিলেন ফ্ল্যাট, থাকতেন পুরুষ বন্ধুর সঙ্গে

বিবাহিত পরিচয় দিয়ে থাকতে শুরু করেছিলেন পল্লবী ও তাঁর প্রেমিক সাগ্নিক।কিছুদিন আগেই নাকি এই ফ্ল্যাট ভাড়া নিয়েছিলেন তাঁরা।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ রবিবার সকালে টেলি দুনিয়ায় নেমে আসে শোকের ছায়া। বাংলা টেলি দুনিয়ার জনপ্রিয় অভিনেত্রী পল্লবী দে-র রহস্যজনক মৃত্যু নাড়িয়ে দিয়েছে প্রায় সকলকে। এদিন গড়ফার ফ্ল্যাট থেকে সকালবেলা উদ্ধার হয় অভিনেত্রী পল্লবীর ঝুলন্ত দেহ।

জানা যাচ্ছে গড়ফার যে ফ্ল্যাটে মৃত্যু হয় অভিনেত্রীর সেই ফ্ল্যাটে নিজেদের বিবাহিত পরিচয় দিয়ে থাকতে শুরু করেছিলেন পল্লবী ও তাঁর প্রেমিক সাগ্নিক।কিছুদিন আগেই নাকি এই ফ্ল্যাট ভাড়া নিয়েছিলেন তাঁরা। অভিনেত্রীর মৃত্যুর পর এখান থেকেই পাকাচ্ছে নানা জট। উঠে আসছে সমূহ প্রশ্ন।

পল্লবীর পরিবার জানাচ্ছে তাঁরা জানতেন মেয়ে ও তাঁর পুরুষ বন্ধু সাগ্নিক লিভ ইন সম্পর্কে আছেন। অন্যদিকে ফ্ল্যাটের অন্যান্যরা জানতেন যে তাঁরা বিবাহিত। দুজনেই হাওড়ার রামরাজাতলার বাসিন্দা। মনে করা হচ্ছে ছোট থেকেই তাঁদের পরিচয় ও প্রেম। কয়েকদিন আগেই সাগ্নিকের সঙ্গে তোলা বেশ কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন পল্লবী। কিন্তু হঠাৎ কী এমন হল যে জীবনের চরম সিদ্ধান্তে পৌঁছে গেলেন পল্লবী?

রবিবার সকালে দুজনের মধ্যে ঝগড়া হয়। এরপর সাগ্নিক সিগারেট খেতে ফ্ল্যাটের বাইরে যান। ফিরে এসে পল্লবিকে উদ্ধার করেন ঝুলন্ত অবস্থায়। যদিও পল্লবীর পরিবারের তরফে মেয়ের মৃত্যুকে ঘিরে উঠছে খুনের অভিযোগ। এমনকি পল্লবী ও সাগ্নিক দুজনের সম্পর্কও খুব একটা ভালো যাচ্ছিল না বলেও জানিয়েছেন তিনি।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00