Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

KGF: Chapter 2: অভিনেতা মোহন জুনেজার জীবনাবসান

বয়স হয়েছিল মাত্র ৫৪ বছর

Share:

নিজস্ব প্রতিনিধি, চেন্নাই: দক্ষিণের বিশিষ্ট অভিনেতা মোহন জুনেজা শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। বয়স হয়েছিল মাত্র ৫৪ বছর। পরিবার সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, জুনেজা বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন। চিকিৎসা চলছিল বেঙ্গালুরুর একটি বেসরকারি হাসপাতালে। হাসপাতাল সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, অভিনেতার যকৃতে কিছু সমস্যা তৈরি হওয়ায় পরিবার তাঁকে হাসপাতালে ভর্তির সিদ্ধান্ত নেন। এদিন সকাল সাতটা নাগাদ তাঁর মৃত্যু হয়।

তাঁর প্রয়াণের খবর দিতে গিয়ে ছেলে অক্ষয় জানিয়েছে, গত কয়েকদিন ধরেই অসুস্থ ছিলেন অভিনেতা। এখানকার একটি বেসরকারি হাসপাতালে শুক্রবার তাঁকে ভর্তি করা হয়েছিল। শনিবার সকালে তাঁরা মৃত্যু সংবাদ পান। অভিনেতার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে। অভিনেতার ফ্যানক্লাবের তরফ থেকে তাঁর প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে বলা হয়েছে, ‘অভিনেতা জুনেজা এবং তাঁর পরিবারের প্রতি রইল আমাদের শ্রদ্ধা। মোহন জুনেজার প্রয়াণে দক্ষিণ ভারতীয় সিনেমায় এক অপূরণয়ী ক্ষতি হল।’

KGF: Chapter 2 ছবির পরিচালক প্রশান্ত নিজের টুইটার হ্যান্ডেলে শনিবার একটি ছবি পোস্ট করেছেন। সেই সঙ্গে তাঁর সংক্ষিপ্ত বার্তা – ওনার আত্মার শান্তি কামনা করি। একশোটির বেশি সিনেমায় অভিনয় করেছেন মোহন জুনেজা। তামিল, তেলেগু, মালায়লম ছাড়াও হিন্দি ছবিতেও তাঁকে অভিনয় করতে দেখা গিয়েছে। জুনেজার অভিনয় জীবন শুরু নাটকের মধ্য দিয়ে। কিছুদিন আগে এক সাক্ষাৎকারে জুনেজা জানিয়েছিলেন, বাবার ইচ্ছে ছিল ছেলে ইঞ্জিনিয়ার হোক। কিন্তু ছোট থেকে সিনেমার প্রতি ঝোঁক তাকে অভিনেতা হওয়ার উৎসাহ জুগিয়েছে।

আরও পড়ুন মনামীর ‘টাপা টিনি’ গানের চ্যালেঞ্জে সাড়া দিলেন জিত, মঞ্চেই কোমর দুলল সুপারস্টারের

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00