Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

রানু মণ্ডলকে জড়িয়ে আবেগঘন পোস্ট অভিনেত্রীর

অভিনেত্রীর সঙ্গে দেখা হওয়ার পর আবেগে ভেঙে পড়েছেন রানাঘাটের রানু।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বাস্তবের রানু মণ্ডলকে জড়িয়ে ধরে আবেগঘন পোস্ট রুপোলী পর্দার রানু মণ্ডলের। সম্প্রতি সেক্রেড গেম খ্যাত অভিনেত্রী ইশিকা দে রানু মন্ডলের রানাঘাটের বাড়িতে গিয়ে দেখা করলেন। অভিনেত্রীর সঙ্গে দেখা হওয়ার পর আবেগে ভেঙে পড়েছেন রানাঘাটের রানু। লতা মঙ্গেশকরের ‘এক প্যায়ার কা নাগমা’ গেয়ে ভাইরাল হয়েছিলেন রানু। তাঁর এরপরের জার্নি আমাদের সকলের জানা। এরপরই জানা যায় তাঁর বায়োপিক তৈরি হতে চলেছে। কিন্তু গোড়ার দিকে কোনও অভিনেত্রীই রাজি হতে চাননি তাঁর চরিত্রে অভিনয় করতে। শেষে এই চরিত্রের জন্য রাজি হন ইশিকা।

বঙ্গকন্যার অভিনয় দক্ষতা এমনিতে সকলের জানা। তা সেক্রেড গেমসই হোক আর ডামড়ির চরিত্রে হাড়হিম করা অভিনয় ইশিকা সবেতেই অত্যন্ত পারদর্শী। এবার তাঁরই দেখা মিলল রানু মন্ডলের বাড়িতে। ছবির নাম ‘ মিস রানু মারিয়া’। পরিচালক হৃষীকেশ মন্ডল। ইশিকা ছাড়াও ছবিতে অভিনয় করবেন কমল মিশ্র। ছবিতে রানু মণ্ডলের জীবনের নানা ওঠাপড়াকেই তুলে ধরা হবে।  নভেম্বর থেকে শুরু হবে ছবির শুটিং। পর্দায় নিখুঁতভাবে রানুর চরিত্রকে ফুটিয়ে তোলার জন্যই তাঁর বাড়ি পৌঁছালেন অভিনেত্রী। প্রত্যক্ষ করলেন রানু মন্ডলকে সামনে থেকে। শুধু তাই নয় ভিডিওতে দেখা যাচ্ছে রানুকে ইশিকা আশ্বস্ত করছেন তিনি আবার আসবেন বলে। আর অন্যদিকে অঝোরে কেঁদে চলেছেন রানু। মানবিকতার বহিঃপ্রকাশ ঘটেছে এখানে। রানুর মানসিক চিকিৎসার  জন্যও ইশিকা উদ্যোগ নিয়েছেন বলে জানা যাচ্ছে। ২০২২ সালের মার্চ-এপ্রিল নাগাদ মুক্তি পেতে পারে এই ছবি। 

 

 

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00