Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

টেকনিশিয়ান স্টুডিও থেকে কেওড়াতলা মহাশ্মশান, শেষযাত্রায় অভিষেক চট্টোপাধ্যায়

বাসভবন থেকে নিয়ে আসা হয়েছে টেকনিশিয়ান স্টুডিওতে। সেখানে অভিনেতাকে শেষ শ্রদ্ধা জানাতে এসেছেন টলিউডের সকলেই।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বুধবার মধ্যরাতে  অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়(Abhishek Chatterjee)। মাত্র ৫৭ বছর বয়সে প্রয়াত হন তিনি। গত দু-তিন দিন ধরে অসুস্থ ছিলেন। বুধবার রিয়েলিটি শো-তে তিনি অংশও নিয়েছিলেন। সেখানেই অসুস্থ হয়ে পড়েন তিনি। আক্রান্ত হন হৃদরোগে। বুধবার রাত ১টা নাগাদ তিনি তাঁর কলকাতার(Kolkata) আনোয়ার শাহ রোডের বাড়িতে মারা যান। অভিনেতার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই শোকস্তব্ধ টলিউড।

এদিন তাঁর মরদেহ তাঁর বাসভবন থেকে নিয়ে আসা হয়েছে টেকনিশিয়ান স্টুডিওতে। সেখানে অভিনেতাকে শেষ শ্রদ্ধা জানাতে এসেছেন টলিউডের সকলেই। উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস। মুখ্যমন্ত্রীর তরফে এদিন অভিনেতাকে শেষ শ্রদ্ধা জানান তিনি। ছিলেন রাজ চক্রবর্তী, অভিনেতা সোহম চক্রবর্তী প্রমুখ। অভিনেতার এমন আকস্মিক প্রয়াণে শোকে মুহ্যমান শিল্পীদুনিয়া। অভিনেতাকে শেষ শ্রদ্ধা জানাতে এসেছেন দুই প্রজন্মের অভিনেতা অভিনেত্রীরা। এসেছেন অভিনয় জীবনের গোড়ার দিকের সহকর্মীরা। এসেছেন ইন্দ্রাণী হালদার, জুন মালিয়া, লাবণী সরকার, কৌশিক বন্দ্যোপাধ্যায়, রচনা বন্দ্যোপাধ্যায়, প্রমুখ। ছিলেন বর্তমান প্রজন্মের অভিনেতারাও। অভিনেতাকে শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত হয়েছিল টেলিভিশন দুনিয়ার সকলেই। টেকনিশিয়ান স্টুডিওতে শেষ শ্রদ্ধা জানানর পর কেওড়াতলা মহাশ্মশানে শেষকৃত্য সম্পন্ন হবে অভিনেতার। 

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00