Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

পুরানো বন্ধুতার গল্প নিয়ে ‘আবার বছর কুড়ি পরে, মুক্তি পেল টিজার

ট্রেলারের শুরুতেই দেখা যাচ্ছে আবীর চট্টোপাধ্যায় ও রুদ্রনীল ঘোষের কথোপকথন। বন্ধুদের সঙ্গে দেখা করার প্ল্যানিং করছেন তাঁরা। দেখে নিন ট্রেলারের ঝলক

Share:

নিজস্ব প্রতিনিধিঃ মুক্তি পেল ‘আবার বছর কুড়ি পর’ ছবির টিজার। শ্রীমন্ত সেন গুপ্তের এই ছবির পোস্টার আগেই প্রকাশ্যে এসেছিল। যা দেখে বেশ নস্টালজিয়ায় ভাসবে সব বয়সের মানুষ। স্কুল জীবন ও তার পরের জীবন যেখানে পকেটে টাকা থাকে অথচ বন্ধুদের সঙ্গে দেখা করার সময় থাকে না। তাই নিয়েই যে ছবির গল্প এগোবে তা খানিকটা হলেও বোঝা যাচ্ছে। এই ছবির টিজারেই সেই আভাস স্পষ্ট।

ট্রেলারের শুরুতেই দেখা যাচ্ছে আবীর চট্টোপাধ্যায় ও রুদ্রনীল ঘোষের কথোপকথন। বন্ধুদের সঙ্গে দেখা করার প্ল্যানিং করছেন তাঁরা। স্কুলে দীর্ঘ সময় তাঁরা চার বন্ধু হইহই করে সময় কাটিয়েছেন। কিন্তু আজ জীবন ও জীবিকার তানে তাঁরা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। ছবিতে অভিনয় করছেন আবীর চট্টোপাধ্যায়, রুদ্রনীল ঘোষ, তনুশ্রী চক্রবর্তী, অর্পিতা চট্টোপাধ্যায় প্রমুখ। শুধু তাই নয় এই ছবিতে তাঁদের কিশোর বয়সের চরিত্রে অভিনয় করবেন টলিপাড়ার এই প্রজন্মের অভিনেতা অভিনেত্রীরা।

দীর্ঘদিন পরে বন্ধু কলকাতায় ফিরলে প্ল্যানিং করে দেখা করতে হয়। কখনও সেই প্ল্যান সফল হয় কখনও বা হয়না। স্কুলের টিফিন ভাগ করে খাওয়া, রাগ, অভিমান ,ঝগড়ার মত বিষয়গুলি স্মৃতির সরণী বেয়ে ভিড় করে আসবে । ২০২২ এর ১৪ জানুয়ারি মুক্তি পাবে এই ছবি।  দেখে নিন টিজারের ঝলক । 

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00