Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

গুরুনানকের ভূমিকায় আমির খান? জলঘোলা হতেই মুখ খুললেন সুপারস্টার

হিন্দুদের ধর্মগুরুর চরিত্রে মুসলিম আমিরকে একেবারেই মানায় না, এই নিয়েই বিতর্কের সূত্রপাত হয়েছিল। আবার অনেকে বলেছিলেন, ছবিটি নিছক কৃত্রিম বুদ্ধিমত্তার ক্যালমা।

Share:

নিজস্ব প্রতিনিধি: এবার শিখ ধর্মগুরু গুরুনানকের চরিত্রে আমির খান। অভিনেতার সঙ্গে জুটি বাঁধছেন করিনা কাপুর খান। যদিও বলিউডে বায়োপিক প্রথম নয়, তবে ধর্মগুরুদের নিয়ে বায়োপিক খুবই কমই বখেছে। গত ২৫ এপ্রিল কোনও প্রযোজনা সংস্থার আনুষ্ঠানিক বিবৃতি ছাড়াই একটি ইউটিউব চ্যানেলে গুরুনানকের বায়োপিকের টিজার প্রকাশিত হয়েছিল। যেখানে গুরুনানকের ভূমিকায় বলিউডের মিঃ পারফেক্টশনিস্ট আমির খানকে দেখা যায়। তা নিয়েই শুরু হয় বিতর্ক। হিন্দুদের ধর্মগুরুর চরিত্রে মুসলিম আমিরকে একেবারেই মানায় না, এই নিয়েই বিতর্কের সূত্রপাত হয়েছিল। আবার অনেকে বলেছিলেন, ছবিটি নিছক কৃত্রিম বুদ্ধিমত্তার ক্যালমা। আদতে এমন কোনও চলচ্চিত্র মুক্ত পাচ্ছে না।

অবশেষে এই বিতর্কের অবসান ঘটালেন আমির খান নিজেই। অভিনেতার মুখপাত্রের তরফ থেকে একটি আনুষ্ঠানিক বিবৃতিতে জানানো হয়েছে, “আমির খানকে গুরু নানকের চরিত্রে দেখানো পোস্টারটি সম্পূর্ণ ভুয়ো। এটি এআই তৈরি করেছে। আমির খানের এই ধরণের কোনও প্রকল্পের সঙ্গে কোনও সম্পর্ক নেই। তিনি গুরু নানকের প্রতি সর্বোচ্চ শ্রদ্ধা রাখেন এবং কখনও অসম্মানজনক কোনও কিছুর অংশ হবেন না। দয়া করে ভুয়ো খবরে পা দেবেন না।” ভুয়ো গুরু নানক টিজারে আমিরকে শিখ আধ্যাত্মিক ও ধর্মীয় নেতার পোশাকে দেখানো গিয়েছিল। টিজারে দাবি করা হয়েছে যে, ছবিটি টি-সিরিজ প্রযোজিত। কিন্তু টি-সিরিজের কোনও অফিসিয়াল লিঙ্ক ছিল না টিজারে। এটি প্রকাশিত হওয়া মাত্রই বিতর্কের জন্ম দিয়েছিল। পঞ্জাবের একজন বিজেপি নেতা এটিকে শিখগুরুর ভূমিকায় একজন মুসলিম অভিনেতাকে দেখিয়ে শিখধর্মের ভাবাবেগে আঘাত করার ইচ্ছাকৃত চক্রান্ত বলে দাবি করেছিলেন।

 

 

View this post on Instagram

 

A post shared by MOVIE DEKHO (@movie_dekho_4u)

তিনিই এসজিপিসিতে অভিযোগ দায়ের করেছেন, এবং অপরাধীদের অবিলম্বে গ্রেফতার করার আহ্বান জানিয়েছিলেন। অবশেষে এই বিতর্কের অবসান ঘটনালেন অভিনেতা। জানালেন গুরুনানকের বায়োপিক সম্বন্ধীয় কোনও প্রকল্পের সঙ্গে তিনি যুক্ত নন। কাজের ক্ষেত্রে, আমির কে শেষবার ২০২২ সালে মুক্তিপ্রাপ্ত “লাল সিং চাড্ডা” ছবিতে দেখা গিয়েছিল, যেখানে তার সঙ্গে করিনা কাপুর অভিনয় করেছিলেন। অস্কারজয়ী ছবি “ফরেস্ট গাম্প”-এর অফিসিয়াল রূপান্তর “লাল সিং চাড্ডা” বাণিজ্যিকভাবে ব্যর্থ হয়েছিল। এই বছর অভিনেতা “সিতারে জমিন পার” দিয়ে বড় পর্দায় ফিরবেন। ছবিটি তার ২০০৮ সালের হিট ছবি “তারে জমিন পার”-এর উত্তরসূরি। তবে ছবির মুক্তির তারিখ এখনও ঘোষণা না করা হয়নি। ছবিতে জেনেলিয়া ডি’সুজাও অভিনয় করেছেন।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00