Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

নতুন প্রতিভাদের জন্যে বিরাট সুযোগ, পথ দেখাবে জিতের অভিনব উদ্যোগ

নতুন ইউটিউব চ্যানেল ‘জিৎ গাঙ্গুলি অরিজিনাল্‌স’-এর উদ্বোধন করলেন সুরকার।

Share:

নিজস্ব প্রতিনিধি: টলিউডের প্রথম সারির সুরকারদের মধ্যে অন্যতম জিত গঙ্গোপাধ্যায়। শুধু টলিউডেই নয়, বলিউডেও তিনি সুপ্রতিষ্ঠিত। তাঁর পরিচালিত একাধিক গান গোটা দেশেও বেশ প্রশংসা কুড়িয়েছে। বর্তমানে টলি ও বলি উভয় ফিল্ম ইন্ডাস্ট্রিতেই দাপিয়ে কাজ করছেন তিনি। এদিকে টলিউডে এখন নতুন প্রজন্মের সঙ্গীত পরিচালকদের ভিড়। এবার সঙ্গীত পরিচালনা ছেড়ে নতুন অধ্যায়ের সূচনা করলেন জিৎ গঙ্গোপাধ্যায়। নতুন ইউটিউব চ্যানেল ‘জিৎ গাঙ্গুলি অরিজিনাল্‌স’-এর উদ্বোধন করলেন সুরকার। আর সেই কথাই সমাজমাধ্যমে ভাগ করে নিলেন গায়ক তথা সুরকার।

সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেল থেকে একটি ভিডিও পোস্ট করে জিৎ জানালেন, “ইন্ডাস্ট্রিতে এখন অনেক নতুন গায়ক, নতুন গীতিকার কাজ করছেন। তাঁদের কাজ আরও ভাল করার প্রার্থনা করি আমি সবসময়, সেই কারণেই এই চ্যানেলটা খোলা। অনেক গান আছে, যেটা আমার মনে হয় আপনাদের এক্ষুনি শোনাই। কিন্তু সুযোগ পাই না। তাই এই চ্যানেলের মাধ্যমে সেই সব নতুন প্রতিভাদের খোঁজ আপনাদের দেব।” ইতিমধ্যেই বলিউডের জনপ্রিয় সঙ্গীত পরিচালক প্রীতমের সঙ্গে জুটি বেঁধে একাধিক আইকনিক গান উপহার দিয়েছেন তিনি আমাদের।

‘তেরে লিয়ে’, ‘মেরে ইয়ার কি শাদি হ্যায়’ ‘মুদ্দা— দ্য ইস্যু’ ছবির গানগুলি একসঙ্গেই সৃষ্টি করেছেন জিৎ-প্রীতম জুটি। কিন্তু এরপরেই তাঁদের সম্পর্কে চির ধরে। এরপর টলিউডে একক সঙ্গীত পরিচালক হিসাবে পা রাখেন জিৎ গঙ্গোপাধ্যায়। ‘প্রেমী’, ‘বন্ধন’, ‘যুদ্ধ’, ‘হিরো’র মতো একাধিক ছবির সঙ্গীত পরিচালনা করে টলিউডে পাকাপাকি জায়গা বানিয়ে নেন তিনি। এদিকে বলিউডেও নিজের ছাপ রেখেছেন। এবার তিনি নিজের ইউটিউব চ্যানেলের মাধ্যমে মৌলিক গান উপহার দেবেন গায়ক। 

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00