Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

হৃতিকের সঙ্গে সেলফির আব্দার জুড়তেই ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হল এক ‘ফুড ডেলিভারি বয়’ কে

কিন্তু পরক্ষণেই অভিনেতার দেহরক্ষী তাঁকে দূরে ঠেলে দেয়। এই ঘটনায় নেটিপাড়ায় রীতিমতো হৈচৈ পড়ে গিয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: কখনও হাঁটুর বয়সী গার্লফ্রেন্ডের জুতো হাতে নিয়ে ভক্তদের প্রশংসা কুড়িয়েছেন তিনি, আবার কখনও প্রাক্তন স্ত্রী ও তাঁর প্রেমিকের সঙ্গে ডিনার ডেটে বেরিয়ে সংবাদের শিরোনাম হয়েছেন তিনি। হ্যাঁ, কথা হচ্ছে বলিউডের গ্রিক দেবতা হৃতিক রোশনকে নিয়ে। সম্প্রতি আম্বানি দের NMACC-এর লঞ্চে হাঁটুর বয়সী প্রেমিকা সাবা আজাদের জুতো হাতে নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছিল হৃতিক কে। এই ঘটনায় কেউ কেউ নায়কের প্রশংসা করেছেন আবার কেউ কেউ তাঁর তুলোধনা করেছেন। এদিকে মাঝে মধ্যেই প্রাক্তন স্ত্রী সুজান খান এবং তাঁর প্রেমিক আর্সলান গনির সঙ্গে হৃতিক ও সাবাকে একসঙ্গে দেখা যায়।

হ্যাঁ, সম্প্রতি সুজান খান এবং তাঁর প্রেমিক আর্সলান গনির সঙ্গে ডিনার ডেটে যোগ দেন হৃতিক, সেখানে ছিলেন সুজান খানের ভাই জায়েদ খানও। সেখানেই ঘটে যায় এক দুর্ঘটনা। সেই ভিডিও ইনস্টাগ্রামে শেয়ার করে এক পাপারাজ্জির অ্যাকাউন্ট। ভিডিওতে, হৃতিক কে দেখা গিয়েছে, কালো টি-শার্ট, নীল ডেনিম, একটি ক্যাপ এবং কালো জুতা পরা অবস্থায়। মুম্বইয়ের একটি রেস্তোঁরা থেকে বের হতেই একজন ডেলিভারি বয় নায়কের সঙ্গে সেলফি তোলার চেষ্টা করেন। কিন্তু পরক্ষণেই অভিনেতার দেহরক্ষী তাঁকে দূরে ঠেলে দেয়। এই ঘটনায় নেটিপাড়ায় রীতিমতো হৈচৈ পড়ে গিয়েছে। ভিডিওতে দেখা যায়, হৃতিক রোশন রেস্তোরাঁ থেকে বেরিয়ে আসছে এবং অন্যদের সঙ্গে যোগ দেওয়ার জন্য তিনি গাড়ির কাছে অপেক্ষা করছেন।

ঠিক তখনই একজন ফুড ডেলিভারি ব্যক্তি অভিনেতার সঙ্গে সেলফি তোলার চেষ্টা করেন। হৃতিক ছবির জন্য তাঁর দিকে ঝুঁকে পড়তেই নায়কের দেহরক্ষী ভক্তকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেয়। কয়েক মিনিট পরে, সুজান খান, আর্সলান এবং জায়েদ খান হৃতিকের সঙ্গে যোগ দেন। এই ঘটনায় নীতি পুলিশের মধ্যে কেউ কেউ বলেছেন, “এটা কি আজেবাজে কথা হল, একজন কুরিয়ার লোক হৃতিকের সঙ্গে সেলফি তুলছিলেন, দূর থেকে নায়কের দেহরক্ষী পুরো বিষয়টিকে দেখলেন, তাও কিভাবে লোকটিকে ধাক্কা দেওয়া হল।”

কাজের সামনে

হৃতিক রোশনকে পরবর্তীতে দেখা যাবে ফাইটারে। ছবিটিতে তিনি একজন এয়ারফোর্স অফিসারের ভূমিকায় অভিনয় করেছেন। ফাইটারকে ভারতের প্রথম অ্যারিয়াল অ্যাকশন ফিল্ম হিসেবে চিহ্নিত করা হয়। ছবিটি ২৫ জানুয়ারী, ২০২৪ সালে মুক্তি পাবে। 

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00