Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ঘুষ নেওয়ার অভিযোগে মুম্বই আসছে ৫ সদস্যের এনসিবি

বুধবারই দিল্লি থেকে মুম্বই আসছে ৫ সদস্যের তদন্তকারী দল।

Share:

নিজস্ব প্রতিনিধি: আরিয়ান মামলার শুনানির আগেই উঠে এক চাঞ্চল্যকর তথ্য। জানা গেল, ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে এনসিবির জোনাল ডিরেক্টর সমীর ওয়াংখেড়ের বিরুদ্ধে। এই ঘটনার জেরে গতকাল রাতে দিল্লি যেতে দেখা গেছে তাঁকে। যদিও কাজের সুবাদে দিল্লি সফর বলেই জানিয়েছিলেন তিনি।

আগামীকাল, বুধবারই দিল্লি থেকে মুম্বই আসছে ৫ সদস্যের তদন্তকারী দল। নেতৃত্বে থাকবেন এনসিবির ডেপুটি ডিরেক্টর জেনারেল জ্ঞানেশ্বর সিং।

অন্যদিকে, আজ সাংবাদিকদের সামনে মুখ খুললেন সমীরের স্ত্রী অভিনেত্রী ক্রান্তি রেডকার। ভুয়ো নম্বর থেকে ফোন ও প্রাণ নাশের হুমকি পেয়েছেন বলে জানিয়েছেন তিনি। এই ঘটনার জেরে পুলিশি নিরাপত্তা দেওয়া হয়েছে তাঁকে।

এখানেই শেষ নয় তিনি জানিয়েছেন, ‘সমীর ওয়াংখেড়ে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো থেকে সরে গেলে অনেকেরই সুবিধা হবে।’ শুধু স্ত্রী নয় এই ঘটনায় ক্ষিপ্ত সমীরের বোন ইয়াসমিনও। দাদার বিরুদ্ধে আনা একাদিক অভিযোগকে নাকচ করেছেন তিনিও।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00