Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

একমাস পূর্তি, বক্স অফিসে ১৮২ কোটির ব্যবসা কার্তিকের ‘ভুল ভুলাইয়া ২’-এর

বক্স অফিসে এই এক মাসে ১৮২ কোটি টাকার ব্যবসা করেছে কার্তিক-কিয়ারা অভিনীত ভুল ভুলাইয়া-২'। রবিবার এই ছবির বক্স অফিস কালেকশন ৫.৬৮ কোটি।  

Share:

নিজস্ব প্রতিনিধিঃ আনিস বাজমির ‘ভুল ভুলাইয়া ২’ ছবির এক মাস পূর্তি। আর মাস পেরোনোর সঙ্গেই জানা গেলো এদিন কত কোটি টাকার ব্যবসা করল এই ছবি। বক্স অফিসে এই এক মাসে ১৮২ কোটি টাকার ব্যবসা করেছে কার্তিক-কিয়ারা অভিনীত ভুল ভুলাইয়া ২’। রবিবার এই ছবির বক্স অফিস কালেকশন ৫.৬৮ কোটি।  

বাণিজ্য বিশ্লেষক তরণ আদর্শ জানিয়েছেন মুক্তির পঞ্চম সপ্তাহে এই ছবির রেকর্ড সত্যিই চোখে পড়ার মত। ৫.৬৮ কোটির ব্যবসা করেছে এদিন বক্স অফিসে এই ছবি।  এটি বিবেক অগ্নিহোত্রীর ফিল্ম ‘দ্য কাশ্মীর ফাইলস’ এবং এস.এস. রাজামৌলির ‘আরআরআর’-এর চেয়ে টিকিট উইন্ডোতে নিজের জায়গা বজায় রেখেছে। সোমবার বাণিজ্য বিশ্লেষক তরণ আদর্শ টুইট করে জানিয়েছেন, “ভুল ভুলাইয়া ২ সপ্তাহান্তে নতুন রেকর্ড তৈরী করেছে ।

রবিবার পঞ্চম সপ্তাহেও ছবির এমন সাফল্যের সঙ্গে বক্স অফিসে ব্যবসার সাফল্য উদযাপনে মেতেছিলেন কার্তিক। নিজের ভক্তদের সঙ্গে একটি গাড়ির মাথায় চড়ে সাফল্য উদযাপনে মেতেছেন অভিনেতা। সোশ্যাল মিডিয়ায় এই খুশি ভাগ করে নিয়ে কার্তিক লিখেছেন, ” পঞ্চম সপ্তাহেও অত্যন্ত শক্তিশালী। #ভুলভুলাইয়া২”। কিয়ারা ও কার্তিক ছাড়াও এই ছবির বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে তব্বু, রাজপাল যাদব প্রমুখকে। 

২০০৭ সালে অক্ষয় কুমার ও বিদ্যা বালন অভিনীত সাইকোলজিক্যাল হরর কমেডিধর্মী ছবি ‘ভুল ভুলাইয়া’-এর সিক্যুয়াল এই ছবি। দুটি ছবিই বক্স অফিসে রীতিমত হিট। সঙ্গে ‘আমি যে তোমার’ গানটি যেন দ্বিতীয় অংশে আরও বেশি জনপ্রিয়তা পেয়েছে। কার্তিক আরিয়ান তাঁর ছবির প্রচারে এই সংলাপ বলেই একপ্রকার জনপ্রিয়ও হয়েছেন। 

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00