Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

অভিষেকের ‘দশভি’র জের, বোর্ডের পরীক্ষায় উত্তীর্ণ ১২ জন কয়েদি

ছবি থেকেই অনুপ্রাণিত। দশম ও দ্বাদশ শ্রেণীর পরীক্ষায় যথাক্রমে ৯ জন ও তিনজন বন্দি পাশ করেছে।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ অভিষেক বচ্চনের ছবি ‘দশভি’ সমাজে যে এমন এক বার্তা বয়ে আনবে তা কে জানত? এখানেই যেন ছবি তৈরির সার্থকতা। অভিষেক বচ্চনের এই ছবি থেকেই অনুপ্রাণিত হয়ে আগ্রা সেন্ট্রাল জেলের ১২ জন বন্দি তাঁদের দশম ও দ্বাদশ শ্রেণীর পরীক্ষায় উত্তীর্ণ হল। উল্লেখ্য এই জেলেই শুটিং হয়েছিল তুষার জলোটা পরিচালিত অভিষেক বচ্চন অভিনীত ছবি ‘দশভি’-এর।

এই ছবি চিত্রায়িত হয়েছিল এক দুর্নীতিগ্রস্থ রাজনীতিবিদের উপর। যিনি ৪০ বছর বয়সে জেলে বসেই পাস করেছিলেন দশম শ্রেণীর পরীক্ষা। কিন্তু সেই ছবি যে সত্যি সত্যি ওই সংশোধনাগারে বন্দি থাকা মানুষগুলোর উপর এভাবে প্রভাব ফেলবে আর পর্দা থেকে এই গল্পকে বাস্তবের মাটিতে নিয়ে আসবে তা কে জানত? অভিষেকের এই ছবি দেখে অনুপ্রাণিত হয়ে বোর্ডের পরীক্ষায় বসেন তাঁরা। উত্তরপ্রদেশের শিক্ষা পর্ষদের তরফে প্রকাশিত ফলাফল সামনে আসতেই দেখা গিয়েছে দশম ও দ্বাদশ শ্রেণীর পরীক্ষায় যথাক্রমে ৯ জন ও তিনজন বন্দি পাশ করেছে। যা সত্যিই এক উল্লেখযোগ্য ঘটনা।

এপ্রিল মাসে মুক্তি পেয়েছে অভিষেক বচ্চনের এই ছবি। মুক্তির দু’মাস কেটে গেলেও এখনও বেশ ভালোই বক্স অফিসে সাফল্য দেখাচ্ছে ‘দশভি’। এই ঘটনা সম্পর্কে অবগত হয়ে অভিষেক বচ্চন বলেছেন, ”এ যেকোনও অ্যাওয়ার্ডের থেকে বড় উপহার আমার কাছে। ছবির এমন ইতিবাচক দিক দেখতে পেয়ে আমি সত্যিই ভীষণ আনন্দিত। পর্দার ছবি যে এভাবে বাস্তবে প্রভাব ফেলবে সত্যিই ভাবতে পারিনি। এর পুরো কৃতিত্ব আমার পরিচালক ও ওই সংশধনাগারের বন্দি ছাত্রদের। ”

অন্যদিকে ছবির পরিচালক এবিষয়ে জানিয়েছেন, ”আমাদের সবসময়ই ইচ্ছা ছিল এমন কিইছু বানানোর মূলধারার ছবি বানানোর যা মানুষকে বিনোদনও দেবে সঙ্গে দেবে এক ইতিবাচক বার্তা। তেমনিই এই ছবিতে আমরা শিক্ষার গুরুত্বকে তুলে ধরেছি। এবং সেই কাজ আমরা করতে পেরেছি অবশেষে।”  

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00