Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

NTPC- গুরুত্বপূর্ণ পদে নিয়োগ! শূন্যপদ ১৭৭টি

আপনি সরকারি চাকরি খুঁজছেন? সুবর্ণ সুযোগ দিচ্ছে কেন্দ্রীয় সরকার। বেশকিছু গুরুত্বপূর্ণ পদে নিয়োগ করছে NTPC

Share:

নিজস্ব প্রতিনিধি: আপনি সরকারি চাকরি খুঁজছেন? সুবর্ণ সুযোগ দিচ্ছে কেন্দ্রীয় সরকার। বেশকিছু গুরুত্বপূর্ণ পদে নিয়োগ করছে NTPC। যোগ্য ও ইচ্ছুক প্রার্থীরা অনলাইনের মাধ্যমে তাঁদের আবেদন জমা করতে পারবেন। শুধুমাত্র অনলাইন ছাড়া অন্য কোনও পদ্ধতিতে আবেদন গৃহীত হবে না বলেই জানিয়েছে NTPC। গত ২৪ জানুয়ারি থেকে শুরু হয়েছে আবেদন গ্রহণের প্রক্রিয়া। অনলাইনেই নিয়োগ চলছে। আগামী ১৫ মার্চ পর্যন্ত আবেদন জমা করার সুযোগ পাবেন প্রার্থীরা। তাই দেরী না করে চটপট আবেদন করে ফেলুন।

পদের নাম ও শূন্যপদের সংখ্যা
মাইনিং ওভারম্যান- মোট ৭৪টি শূন্যপদে করা হবে নিয়োগ। মাইনিং ওভারম্যান- নির্বাচিত প্রার্থীদের প্রতি মাসে ৫০,০০০ টাকা বেতন দেওয়া হবে। মাইনিং সর্দার- মোট ১০৩টি শূন্যপদে করা হবে নিয়োগ। বেতন হিসেবে ধার্য করা হয়েছে ৪০,০০০ টাকা।

শিক্ষাগত যোগ্যতা
মাইনিং ওভারম্যান পদে আবেদিন জানাতে গেলে বা চাকরি করতে গেলে নূন্যতম যোগ্যতা হতে হবে মাইনিং ইঞ্জিনিয়ারিং-এ ডিপ্লোমা ডিগ্রি। এছাড়াও, ওভারম্যান সার্টিফিকেট অফ কম্পিটেন্সি থাকা আবশ্যক প্রত্যেক প্রার্থীদের।

মাইনিং সর্দার পদে নিয়োগের জন্য আবেদনকারী প্রার্থীদের দশম শ্রেণির পরীক্ষায় পাশ করে থাকতে হবে ও DGMS-এর সার্টিফিকেট অফ কম্পিটেন্সি থাকা আবশ্যক।

আবেদনের পদ্ধতি ও বয়সের উর্দ্ধসীমা
NTPC-এর সরকারি ওয়েবসাইটে গেলেই নোটিফিকেশন দেখতে পাওয়া যাবে। সেটাতেই সরাসরি স্টেপ বাই স্টেপ ফলো করলে ফর্ম পূরণ করা যাবে। লিখিত পরীক্ষা ও স্কিল টেস্টের মাধ্যমে যোগ্য প্রার্থীদের নিয়োগ করা হবে। জেনারেল ও ওবিসি ক্যাটাগরির চাকরি প্রার্থীদের জন্য ৩০০ টাকা আবেদন ফি ও SC-ST ক্যাটাগরির চাকরি প্রার্থীদের কোনও ফি দিতে হবে না।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00