Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

গুজরাত দাঙ্গা: জাকিয়ার বয়ানে গলাবুক জলে মোদি সরকার

মানা হয়নি পুলিশ ম্যানুয়াল

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: গুজরাত দাঙ্গা নিয়ে জাকিয়া জাফরির বয়ানে বেকাদায় মোদি সরকার।

শীর্ষ আদালতে বুধবার এই মামলার শুনানিতে তিনি বলেন, রাজ্য সরকার চাইলেই এই নিধনযজ্ঞ এড়াতে পারত। এরকম পরিস্থিতির উদ্ভব হলে পুলিশ ও প্রশাসনের যে নীতি মেনে চলা উচিত, গুজরাতের ক্ষেত্রে সেই নিয়ম মেনে চলা হয়নি। জাকিয়ার এই বয়ান মোদি সরকারের কাছে যেমন অস্বস্তির কারণ হয়ে উঠবে, তেমনই ভোটমুখী পাঁচ রাজ্যের প্রচারে বিরোধীদের অস্ত্র হয়ে উঠবে। এমনটাই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।

সুপ্রিম কোর্টের বিচারপতি এএম খানউইলকর, বিচারপতি দীনেশ মহেশ্বরী এবং সিটি রবিকুমারকে নিয়ে গঠিত তিন বিচারপতির বেঞ্চে বুধবার এই মামলার শুনানি চলছিল। জাকিয়ার হয়ে শীর্ষ আদলতে সওয়াল করেন বিশিষ্ট আইনজীবী তথা সাংবিধানিক বিশেষজ্ঞ কপিল সিবল। ডিভিশন বেঞ্চকে তিনি বলেন, ‘গুজরাত দাঙ্গা চাইলেই এড়ান যেত। প্রশাসন নিতে পারত প্রয়োজনীয় পদক্ষেপ। কিন্তু কার্যক্ষেত্রে দেখা গেল প্রশাসন সেই ব্যবস্থা নেয়নি।’

সিবল এও বলেন, পুলিশ ম্যানুয়াল বলে কিছু আছে। সেখানে বলা হয়েছে, এই ধরনের ঘটনা রুখতে কী কী পদক্ষেপ নেওয়া উচিত। কিন্তু গুজরাত দাঙ্গার ক্ষেত্রে দেখা গেল সেই পুলিশ ম্যানুয়াল শুধু খাতা-কলমে রয়ে গিয়েছে। এই প্রসঙ্গে সিবল দিল্লি, ত্রিপুরা-সহ বেশ কয়েকটি জায়গায় ঘটে যাওয়া সাম্প্রদায়িক সংঘর্ষের বিষয়টিও তুলে ধরেন। এই মামলার পরবর্তী শুনানি ২৩ নভেম্বর।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00