Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

৯৫ শতাংশ ভারতীয়রা পেট্রল ব্যবহার করে না, দাবি যোগীর মন্ত্রীর

দেশের ৯৫ শতাংশ মানুষের পেট্রলের দরকার নেই, আজব দাবি করলেন যোগীর মন্ত্রী

Share:

নিজস্ব প্রতিনিধি: দেশের ৯৫ শতাংশ মানুষের পেট্রলের দরকার নেই, আজব দাবি করলেন যোগীর মন্ত্রী। দেশে যখন এক লিটার পেট্রল কিনতে গিয়ে চিন্তা করতে হচ্ছে আমজনতাকে, তখনই এমনই মন্তব্য করে বসলেন উত্তরপ্রদেশের মন্ত্রী উপেন্দ্র তিওয়ারি। নতুন করে দাম বাড়ায় বৃহস্পতিবার উত্তরপ্রদেশের রাজধানী লখনৌতে পেট্রলের দাম হয়েছে ১০৩.১৮ টাকা। যদিও এটা কোনও বড় ব্যাপার নয় বলেই দাবি করেছেন উত্তরপ্রদেশের মন্ত্রীর।

সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মন্ত্রী উপেন্দ্র তিওয়ারি জানিয়েছেন, ‘২০১৪ সালের সঙ্গে তুলনা করছেন আপনারা। কিন্তু এটা দেখলেন না প্রধানমন্ত্রী মোদিজি ও উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ কীভাবে দেশের মানুষের রোজগার দ্বিগুণ করে দিয়েছে। আর পেট্রল-ডিজেল কতজন মানুষের লাগে? হাতে গোনা কিছু ব্যক্তিই চারচাকা চালান কিংবা বাইক চালান। তাই দেশের ৯৫ শতাংশ মানুষের জ্বালানি লাগে। এটা নিয়ে চিন্তার কিছু নেই।’ দেশের মানুষ হিমশিম খাচ্ছে জ্বালানি কিনতে। বাসের ভাড়া দ্বিগুণ হয়েছে কিন্তু রোজগার কমেছে। এর মাঝেই যোগীর মন্ত্রীর এই মন্তব্য বিতর্ক বাড়িয়েছে। তিনি এও বলেছেন, ‘দেশে ১০০ কোটি মানুষকে বিনামূল্যে ভ্যাকসিন দেওয়া হচ্ছে, করোনায় বিনাখরচে চিকিৎসা চলছে। বাড়ি বাড়ি গিয়ে বিনামূল্যে ওষুধ দেওয়া হচ্ছে।’

তিনি এও জানিয়েছেন, ‘তাও দেখুন দেশের অন্যান্য রাজ্যের তুলনায় উত্তরপ্রদেশে মাত্র অল্পই দাম বেড়েছে পেট্রলের। মানুষের গড় আয় যা বেড়েছে, সেই তুলনায় পেট্রল-ডিজেলের দাম সামান্যই বেড়েছে।’

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00