Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

মুখ্যমন্ত্রী পদে শপথ যোগীর, হেরেও উপমুখ্যমন্ত্রী কেশব মৌর্য

শপথগ্রহণ অনুষ্ঠানটি হয় অটল বিহারি বাজপেয়ী একনা স্টেডিয়ামে

Share:

নিজস্ব প্রতিনিধি, প্রয়াগরাজ: দ্বিতীয়বারের জন্য মুখ্যমন্ত্রীপদে শপথ নিলেন যোগী আদিত্যনাথ।  যোগীকে শপথবাক্য পাঠ  করান রাজ্যপাল আনন্দীবেন প্য়াটেল। উপমুখ্যমন্ত্রী পদে শপথ নেন দীনেশ শর্মা এবং কেশব প্রসাদ মৌর্য।  ভোটে প্রতিদ্বন্দ্বিতা না করেও বিধান পরিষদের দৌলতে যেমন উপমুখ্যমন্ত্রী হলেন দীনেশ শর্মা আবার ভোটে হেরে যাওয়ার পরেও কেশব প্রসাদ মৌর্যকে উপমুখ্যমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে। 

শপথগ্রহণ অনুষ্ঠানটি হয় দেশের পঞ্চম বৃহত্তম স্টেডিয়াম অটল বিহারি বাজপেয়ী একনা স্টেডিয়ামে। অনুষ্ঠানে ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি,  স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। বিজেপি শাসিত সব রাজ্য়ের মুখ্যমন্ত্রীদেরও শপথগ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রণ করা হয়।  ছিলেন অক্ষয় কুমার, কঙ্গনা রানওয়াত, কাশ্মীর ফাইলসের পরিচালক বিবেক অগ্নিহোত্রী, অনুপম খের। এবারে সব থেকে নজর পড়ার মতো বিষয় হল রাজ্য পেল দুজন উপমুখ্যমন্ত্রী। 

শপথগ্রহণ অনুষ্ঠান ছিল নজরকাড়া। স্টেডিয়ামের মধ্যে তৈরি করা হয় বিরাটাকৃতির একটি পদ্মফুল। যোগী ছাড়াও এদিন শপথ নেন আরও ৫২ জন বিধায়ক। এদের মধ্যে ১৮জন পূর্ণ মন্ত্রী। ১৪জন রাষ্ট্রমন্ত্রী (স্বাধীন দায়িত্বপ্রাপ্ত), ২০ জন রাষ্ট্রমন্ত্রী। নিশাদ পার্টির সঞ্জয় নিশাদও মন্ত্রিসভায় জায়গা পেয়েছেন। 

শপথগ্রহণ অনু্ষ্ঠানে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য নিরাপত্তা ব্যবস্থা ছিল অভূতপূর্ব। আকাশে চক্কর কাটছিল ড্রোন। রাজ্য বিধানসভার ভোটে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় ফেরেন যোগী আদিত্যনাথ সরকার। 

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00