Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

হার মেনে নিয়ে দ্রৌপদী মুর্মুকে শুভেচ্ছা যশবন্ত সিনহার

রাষ্ট্রপতি পদের ভোটে লড়াইয়ের জন্য তাঁকে বেছে নেওয়ায় বিরোধী দলগুলির নেতৃত্বকে কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: রাষ্ট্রপতি নির্বাচনে (Presidential Election) বিপুল ভোটে জয়ের জন্য এনডিএ’র (NDA) প্রার্থী দ্রৌপদী মুর্মুকে (Droupadi Murmu) শুভেচ্ছা জানালেন পরাজিত বিরোধী শিবিরের প্রার্থী যশবন্ত সিনহা (Yashwant Sinha)। সেই সঙ্গে দেশের ১৫তম রাষ্ট্রপতি কোনও চাপের কাছে মাথা নত না করে সংবিধান ও গণতন্ত্রকে রক্ষা করবে বলে আশাপ্রকাশ করেছেন।

ভোট গণনার এক রাউন্ড বাকি থাকতেই জয় হাসিল করে প্রথম আদিবাসী মহিলা হিসেবে দেশের শীর্ষ সাংবিধানিক পদে নির্বাচিত হয়েছেন দ্রৌপদী মুর্মু (Droupadi Murmu)। কার্যত বিরোধী শিবিরের প্রার্থী যশবন্ত সিংকে (Yashwant Sinha) ফু‍ৎকারে উড়িয়ে দিয়েছেন। শুধু তাই নয়, কংগ্রেস (Congress) সহ একাধিক বিরোধী দলের বহু বিধায়ক (MLA)ও সাংসদের (MP) ভোটও হাসিল করতে সফল হয়েছেন। বিজেপির (BJP) শীর্ষ নেতাদের যাবতীয় হিসেব-নিকেশকে উল্টে দিয়ে অনেক বেশি ভোট পেয়েছেন।

রাষ্ট্রপতি নির্বাচনে (Presidential Election) লজ্জাজনক হার নিয়ে এদিন কোনও প্রতিক্রিয়া জানাননি বিরোধী শিবিরের প্রার্থী যশবন্ত সিনহা (Yashwant Sinha)। বরং দেশের শীর্ষ সাংবিধানিক পদে লড়ার জন্য তাঁকে বেছে নেওয়ার জন্য বিরোধী দলগুলির নেতৃত্বকে কৃতজ্ঞতা জানিয়ে বলেছেন, ‘যে সমস্ত সাংসদ-বিধায়করা আমাকে ভোট দিয়েছেন, সমর্থন জানিয়েছেন, তাঁদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমি সততার সঙ্গে লড়াই করার চেষ্টা করছি। ভোটে হার-জিত থাকে। হার মানেই সব কিছু শেষ হয়ে যাওয়া নয়।’ দ্রৌপদী মুর্মুকে রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হওয়ার জন্য শুভেচ্ছা জানিয়ে বলেছেন, ‘দেশের ১৫তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হওয়ার জন্য দ্রৌপদী মুর্মুকে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করব, কোনও চাপের কাছে মাথা নত না করে সংবিধানকে রক্ষা করবেন।’

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00