Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

‘আপনাকে একে-৪৭ দিয়ে খুন করব’, শিবসেনা সাংসদ সঞ্জয় রাউতকে হুমকি গ্যাংস্টারের

টেক্সট মেসেজে তাঁকে হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ

Share:

নিজস্ব প্রতিনিধি: শিবসেনা সাংসদ সঞ্জয় রাউতকে (Shiv Sena MP Sanjay Raut) হুমকি গ্যাংস্টারদের। একে-৪৭ দিয়ে খুন করার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ। টেক্সট মেসেজে তাঁকে হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন উদ্ভব ঠাকরে গোষ্ঠীর সাংসদ।

সঞ্জয় রাউতের অভিযোগ, তাঁর মোবাইল ফোনে টেক্সট মেসেজের মাধ্যমে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। তিনি জানান, শুক্রবার রাতে মুম্বই পুলিশকে গোটা বিষয়টি জানিয়েছি। হুমকি বার্তাটি গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের (Lawrence Bishnoi) তরফ থেকে এসেছিল বলে দাবি তাঁর। প্রসঙ্গত লরেন্স বিষ্ণোই বর্তমানে পঞ্জাবের জেলে রয়েছেন। ঘটনার তদন্তে নেমে ইতিমধ্যে একজনকে গ্রেফতার করেছে মহারাষ্ট্রের পুলিশ। তাঁকে ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানা গিয়েছে।

সঞ্জয় রাউত বলেন, ‘আমি আমার ফোনে একটি হুমকি পেয়েছি। পুলিশকে বিষয়টি জানিয়েছি। কিন্তু এই সরকার সিরিয়াস নয়। আমাকে আগেও হুমকি দেওয়া হয়েছিল, কিন্তু রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী এটিকে একটি স্টান্ট বলে মন্তব্য করেছেন।’ তাঁর আরও অভিযোগ, বিরোধী দলের নেতাদের নিরাপত্তার বিষয়ে সরকার আন্তরিক নয়। এই ঘটনা নিয়ে পুলিশের তরফে জানানো হয়েছে, সঞ্জয় রাউতকে হত্যার হুমকি দিয়ে বলা হয়েছে সিধু মুসেওয়ালার পরিণতি হবে তাঁর। তিনি লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের কাছ থেকে হুমকি পেয়েছিলেন বলে জানিয়েছে পুলিশ। হুমকি বার্তায় বলা হয়েছে ‘আপনাকে একে-৪৭ দিয়ে খুন করব। 

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00