Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

পথ দুর্ঘটনায় হত সর্বজিতের স্ত্রী

দুর্ঘটনাটি ঘটে গতকাল ফতেপুরের কাছে

Share:

নিজস্ব প্রতিনিধি, অমৃতসর: মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন সর্বজিতের স্ত্রী সুখপ্রীত সিং কাঔরের। দুর্ঘটনাটি ঘটে গতকাল ফতেপুরের কাছে। প্রত্যক্ষদর্শীর বিবৃতি উদ্ধৃত করে পুলিশের তরফ থেকে এই দুর্ঘটনার খবর দিতে গিয়ে বলা হয়েছে, সুখপ্রীত সিং যাচ্ছিলেন স্কুটারে করে। ফতেপুরের কাছে আচমকাই স্কুটারটি দুর্ঘটনার মুখে পড়ে। গুরুতর জখম অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকের মৃত ঘোষণা করেন। পঞ্জাবের ভিখিউইন্ডে তাঁর আদি বাড়িতে সর্বজিতের স্ত্রীর শেষকৃত্য সম্পন্ন হবে। তাঁর দুই কন্যা পুনম এবং স্বপনদ্বী কাঔর বর্তমান। উল্লেখ করা যেতে পারে চলতি বছর জুনে সর্বজিতের দিদি দলবীর কাঔরের মৃত্যু হয়েছিল। সেই ঘটনার তিন মাসের মাথায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন সুখপ্রীত কাঔরের।

প্রসঙ্গত উল্লেখ্যে, গুপ্তচর বৃত্তি সন্ত্রাসবাদী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে পাক সেনা সর্বজিতকে গ্রেফতার করে। জেল থেকে ভারতে ফিরিয়ে আনতে দিদি দলবীর দীর্ঘদিন লডা়ই চালান। পাকিস্তান সেনা আদালত সর্বজিতকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করে। রায়কে চ্যালেঞ্জ জানিয়ে ভারদত আন্তর্জাতিক আদালতে দ্বারস্থ হয়। ভারতের হয়ে আন্তর্জাতিক আদালতে সওয়াল করেন হরিশ সালভে। আন্তর্জাতিক আদালত মৃত্যুদণ্ড খারিজ করে দেয়। যদিও জেলে বন্দি থাকাকালীন সর্বজিতের বন্দি হয়। পাকিস্তান সরকারের দাবি, হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় সর্বজিতের। তবে পোস্ট মর্টেম রিপোর্ট অনুযায়ী, জেলে অন্য বন্দিরা সর্বজিতকে পিটিয়ে মারে।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00