Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

১৫ ফুট সুড়ঙ্গ কেটেও চুরিতে ব্যর্থ, ‘আমরা দুঃখিত’ চিরকুট লিখে গেল চোরেরা

ব্যর্থ হওয়ায় চোরেরা দোকানের মালিকের উদ্দেশে চিরকুট লিখে জানিয়ে গেল ‘আমরা দুঃখিত’।

Share:

নিজস্ব প্রতিনিধি: সোনা দোকানে (Jewellery Shop) চুরি করার জন্য পচা নর্দমায় নেমে নাকে দুর্গন্ধ নিয়ে ১৫ ফুট সুড়ঙ্গ খুলেছিল চোরের দল। কিন্তু এত পরিশ্রম করার পরেও দোকানের ভল্টটি খুলতে না পারায় সোনা চুরি করতে ব্যর্থ হয় তারা। আর তাই দোকানের মালিকের উদ্দেশে চিরকুট লিখে জানিয়ে গেল ‘আমরা দুঃখিত’। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের (Uttar Pradesh) মিরাটে (Meerut)।

উত্তরপ্রদেশের মিরাটে রিথানি (Rithani) এলাকায় একটি সোনা দোকান পরিচালনা করেন দীপক কুমার (Deepak Kumar)। দীপকের দাবি, অন্যান্য দিনের মতো বৃহস্পতিবার সকালে তিনি দোকান খোলার জন্য গিয়েছিলেন। কিন্তু সেখানে গিয়ে দেখেন, দোকানে চুরির উদ্দেশে একটি ড্রেন থেকে ১৫ ফুট দীর্ঘ সুড়ঙ্গ খনন করেছে চোরেরা। কিন্তু একবারে ভিতরে ঢুকেও চোরের দল দোকানের ভল্টটি খুলতে ব্যর্থ হয়। দীপক জানান, চোরেরা একটি গ্যাস কাটার সঙ্গে নিয়ে এসেছিল কিন্তু তা সত্ত্বেও ভল্ট খুলতে পারেনি। অবশেষে চুরি করতে না পেরে একটি নোটে ‘আমরা দুঃখিত’ লিখে রেখে যায় তারা। সেই নোটে দুই চোর নিজেদের চুন্নু ও মুন্নু নামে পরিচয় দিয়েছে।

দীপক কুমার আরও জানান, বৃহস্পতিবার তিনি দোকান খুলে দেখেন, দোকানে থাকা ভগবান কৃষ্ণের (Lord Krishna) মূর্তিটি দেওয়ালের দিকে মুখ করে ঘোরানো ছিল। তিনি বলেন, ‘ঈশ্বরের চোখের সামনে চোরেরা সম্ভবত অপরাধ করতে চায়নি তাই মূর্তিটি ঘুরিয়ে দিয়েছে।’ শুধু তাই নয় নিজেদের কুকর্মের ভিডিও রেকর্ডিং যাতে সংরক্ষিত না হয় সেই কারণে সিসিটিভি ক্যামেরায় ভিডিও রেকর্ড হয়ে সংরক্ষিত হয় যে হার্ডডিস্কে, সেটি সরিয়ে নিয়ে গিয়েছিল চোরেরা।

ব্রহ্মপুরী (Brahmpuri) এলাকার সার্কেল অফিসার সুচিতা সিং (Suchita Singh) বিষয়টি নিয়ে বলেন, তদন্তকারীরা ওই এলাকার সিসিটিভি (CCTV) ফুটেজ খতিয়ে দেখছে। তিনি বলেন, ‘সুড়ঙ্গটি অনেক দিন ধরে খনন করা হয়েছে এবং আমরা সিসিটিভি (CCTV) ফুটেজে দেখা এলাকার লোকজনের গতিবিধি ট্র্যাক করে চোরদের শনাক্ত করার চেষ্টা করছি।’

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00