Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

মুঠোফোনে আসক্তি! শাস্তি দিতে নিজের মেয়েকেই ধর্ষণ বাবার

পুলিশ সূত্রে খবর, বছর পনেরোর ওই নাবালিকা সম্প্রতি তার স্কুলের শিক্ষককে জানায় যে, বিগত কয়েক মাস ধরে তার নিজের বাবাই তাকে প্রায় প্রতিদিনই ধর্ষণ করছে।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ মোবাইলে আসক্ত মেয়ে। সারাদিন ধরে মোবাইলে গেম খেলেই দিন কাটে তার। মোবাইলের প্রেমে পড়াশোনা কার্যত মাথায় উঠেছে। আর তাই মোবাইল আসক্ত মেয়েকে উচিত শিক্ষা দিতে তাকে ধর্ষণ করে ‘শাস্তি’ দিল তারই নিজের বাবা। বিশাখাপত্তনমের এই ঘটনা প্রকাশ্যে আসতেই দেশজুড়ে শুরু হয়েছে ব্যাপক বিতর্ক। এই পৈশাচিক ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই উঠেছে নিন্দার ঝড়। ইতিমধ্যেই অভিযুক্ত ওই ব্যক্তিকে তার নিজের মেয়েকে ধর্ষণ করার অপরাধে গ্রেফতার করেছে স্থানীয় পুলিশ। তার বিরুদ্ধে শুরু হয়েছে বিচার বিভাগীয় তদন্ত। 

পুলিশ সূত্রে খবর, বছর পনেরোর ওই নাবালিকা সম্প্রতি তার স্কুলের শিক্ষককে জানায় যে, বিগত কয়েক মাস ধরে তার নিজের বাবাই তাকে প্রায় প্রতিদিনই ধর্ষণ করছে। অভিজগতি এতটাই গুরুতর যে প্রথমে ওই শিক্ষকেরও বিষয়টি বিশ্বাস হয়নি। এরপরে ঘটনার সত্যতা জানতে স্কুল কর্তৃপক্ষ ওই ছাত্রীর বাবাকে স্কুলে ডেকে পাঠিয়ে এই ঘটনা সম্পর্কে জিজ্ঞাসাবাদ করে। সেই সময় ওই ছাত্রীর বাবা স্কুল কর্তৃপক্ষকে যা জানায় তাতে শিক্ষকদের চোখ কপালে ওঠে। শিক্ষকদের দাবি, ওই ছাত্রীর বাবা সম্প্রতি তাঁদের জানিয়েছে যে তার মেয়ে ভয়ানকভাবে মোবাইলে আসক্ত। মোবাইল ছাড়া এই মুহূর্তে থাকতে পারে না সে। আর তাই মেয়েকে শিক্ষা দিতে অভিযুক্ত তার মেয়ে প্রতিদিন ধর্ষণ করে। এখানেই শেষ নয় অভিযুক্তের দাবি, এইভাবে শাস্তি দেওয়ায় তার মেয়ের মোবাইলের প্রতি আসক্তি অনেকটাই কমেছে। 

ওই ছাত্রীর প্রতিবেশীরা জানিয়েছেন, অভিযুক্তের স্ত্রী তথা ওই ছাত্রীর মা বাড়িতে থাকেন না। বছর দুই আগে অভিযুক্তের দুটি কিডনি খারাপ হয়ে গেলে তার স্ত্রীই তাকে একটি কিডনি দেন এবং তারপরেই তিনি ভয়ানক অসুস্থ হয়ে পড়েন। সেই থেকেই তিনি বাপের বাড়িতে থাকেন এবং বাবার সঙ্গে একাই থাকত ওই ছাত্রী। জানা যাচ্ছে, স্কুলের তরফ থেকেই ওই অভিযুক্তকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। বাবার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে থানায় একটি লিখিত অভিযোগও দায়ের করেছে ওই ছাত্রী।    

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00