Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বিরাটের শিশুকন্যাকে ধর্ষণের হুমকি! পাশে দাঁড়ালেন রাহুল

পাকিস্তানের বিরুদ্ধে টি-২০ ম্যাচে ভারতের হারের পর সোশ্যাল মিডিয়ায় ক্রমাগত সমালোচনার স্বীকার হয়েছেন মহম্মদ শামি

Share:

নিজস্ব প্রতিনিধি: পাকিস্তানের বিরুদ্ধে টি-২০ ম্যাচে ভারতের হারের পর সোশ্যাল মিডিয়ায় ক্রমাগত সমালোচনার স্বীকার হয়েছেন মহম্মদ শামি। চারিদিক থেকেই তাঁর উপর আক্রমণ ধেয়ে আসে। সেই সময় শনিবার নিউজিল্যান্ডের সঙ্গে ম্যাচের আগে সাংবাদিক বৈঠকে করা জবাব দেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি। ট্রোলার ও সমালোচকদের ‘মেরুদণ্ডহীন’ বলার দু’দিনের মধ্যে বিরাটের নয় মাসের কন্যাকে ধর্ষণের হুমকি দেয় এক ভারতীয় টুইটার ব্যবহারকারী। আর এই ঘটনায় বিরাটের পাশে দাঁড়ালেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি। বিরাটের শিশুকন্যা ভামিকাকে ধর্ষণের হুমকিতে আগেই পদক্ষেপ গ্রহণ করেছে দিল্লি মহিলা কমিশন। এবার বিরাটের পাশে দাঁড়িয়ে আশ্বাস জানালেন রাগা।

মঙ্গলবার টুইট করে রাহুল গান্ধি জানিয়েছেন, ‘প্রিয় বিরাট। এইসব মানুষদের পাত্তা দিও না। এদের মনে হিংসা ও ঘৃণায় ভর্তি কারণ কেউ কোনওদিন ভালোবাসেনি এদের। দলকে বাঁচাও।’ বিরাটের শিশুকন্যাকে হুমকি দেওয়ায় আগেই দিল্লি পুলিশকে তদন্ত করতে আর্জি জানিয়েছে দিল্লি মহিলা কমিশন। বিরাটের কন্যা ভামিকাকে ধর্ষণের হুমকি দেওয়ায় দিল্লি পুলিশকে এই ঘটনার তদন্তের জন্য লিখিত অভিযোগ করেছে মহিলা কমিশন।

গত সোমবার জানা যায়, ৩০ অক্টোবর রাত ১১.৫৫ মিনিটে আমেনা নামে এক টুইট ব্যবহারকারী কোহলির মেয়ে ভামিকাকে ধর্ষণের হুমকি দিয়ে একটি টুইট করে। কোহলি সমর্থকরা সঙ্গে সঙ্গে একযোগে সেই টুইটের তীব্র বিরোধিতা করতে থাকেন। অনেকে বলতে থাকেন, এই টুইট পাকিস্তানের কোনও ব্যক্তির করা। কারণ সেই অ্যাকাউন্টে পাকিস্তানের জার্সি পরা এক মহিলা ক্রিকেটারের ছবি দেওয়া রয়েছে। কিন্তু পরবর্তীতে জানা যায় এটা এক ভারতীয়র করা টুইট। দক্ষিণের রাজ্যের বাসিন্দা যিনি টুইট করেই সেটি আমার মুছে দেয়। ঘটনা প্রসঙ্গে টুইটারের তরফে কোনও পদক্ষেপ গ্রহণ করা হয়নি এখনও পর্যন্ত।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00