Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

তিনটি গাড়ি, হাতে নগদ ১.৯৫ লক্ষ টাকা, সামনে এল ভিনেশের সম্পত্তির পরিমাণ

Share:

নিজস্ব প্রতিনিধি:  কিছুদিন আগেই প্যারিস অলিম্পিক্সে ১০০গ্রাম ওজন বৃদ্ধির জন্য ফাইনাল থেকে ছিটকে গিয়েছিলেন কুস্তিগীর ভিনেশ ফোগাট। তারপর দী্র্ঘ বেশ কিছুদিন তিনি হাসপাতালে ভর্তি ছিলেন। চরম দু:সময় কাটিয়ে শেষে তিনি কংগ্রেসে যোগদান করেন।

এবারে কুস্তিগীর তথা রাজনীতিবিদ ভিনেশের মোট সম্পত্তির পরিমাণ প্রকাশিত হল। ভিনেশের একটি ভলভো এক্সসি৬০ গাড়ি আছে। যার বাজারি মূল্য ৩৫ লক্ষ টাকা। একটি হুন্ডাই ক্রিটা গাড়ি আছে। যার বাজারি মূল্য ১২ লক্ষ টাকা। এছাড়াও আছে টয়োটা ইনোভা যার বাজারি মূল্য ১৭ লক্ষ টাকা। ভিনেশ জানান, তাঁর এই মুহুর্তে ১লক্ষ ৯৫ হাজার টাকা আছে। এছাড়াও তাঁর স্থায়ী সম্পত্তির পরিমাণ ২কোটি টাকা। তিনটে গাড়ির মধ্যে একটি গাড়ির জন্য তাঁকে লোনও পরিশোধ করতে হচ্ছে। এই বিপুল পরিমাণ সম্পত্তির বাইরেও তিনি ২০২৩ থেকে ২০২৪ সাল পর্যন্ত ১৩ লক্ষ ৮৫ হাজার টাকা বার্ষিক আয় করেছেন।

বর্তমানে তিনি আর কুস্তির দুনিয়াতে নেই। একপ্রকার বিতৃষ্ণা নিয়েই ত্যাগ করেছেন কুস্তি। এখন তিনি কংগ্রেসে যোগদান করেছেন। তাঁর কাকা মহাদেব সিং ফোগাট জানান, এখন তাঁর কন্যা সঙ্গীতা ফোগাট-ই তাঁর স্বপ্ন বহন করছেন। আসন্ন ২০২৮-এর লস এজেন্জলস অলিম্পিক্সের জন্য তিনি প্রস্তুতি নিচ্ছেন।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00