Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

পরীক্ষায় দুর্নীতি ও দেশে বেকারত্ব নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে তোপ বিজেপি সাংসদের

দেশে বেকারত্ব বাড়ছে ও কোনও সরকারি চাকরির দেখা নেই। তাই টুইটে খোঁচা দিতে ছাড়েননি বিজেপি সাংসদ

Share:

নিজস্ব প্রতিনিধি: দেশে বেকারত্বের বৃদ্ধি নিয়ে খোদ নিজের দলের বিরুদ্ধেই তোপ দাগলেন সাংসদ বরুন গান্ধি। উত্তরপ্রদেশের টেট পরীক্ষায় প্রশ্নপত্রের ফাঁসকে হাতিয়ার করে মোদি সরকারের বিরুদ্ধে তোপ দেগেছেন পিলভিটের বিজেপি সাংসদ। দেশে বেকারত্ব বাড়ছে ও কোনও সরকারি চাকরির দেখা নেই। তাই টুইটে খোঁচা দিতে ছাড়েননি বিজেপি সাংসদ। বরুণ গান্ধি জানিয়েছেন, ‘দেশে সরকারি চাকরি নেই। অল্প সংখ্যক চাকরির জন্য তরুণদের কাছ থেকে দরখাস্ত নেওয়া হয়। পরীক্ষা হলে তার ফল বের হয় না। প্রথমত, সরকারি চাকরি নেই, তারপরও কোনও সুযোগ এলে পেপার ফাঁস হয়ে যায়, পরীক্ষা দিলে বছরের পর বছর কোনও ফল হয় না, তারপর কোনও না কোনও কেলেঙ্কারিতে বাতিল হয়ে যায়। রেলওয়ে গ্রুপ ডি-এর ১.২৫ কোটি যুবক দুই বছর ধরে ফলাফলের জন্য অপেক্ষা করছে। সেনাবাহিনীতে নিয়োগের ক্ষেত্রেও একই অবস্থা। কবে পর্যন্ত ভারতের যুবকদের ধৈর্য ধরতে হবে?’

কৃষক আন্দোলন কিংবা কৃষি আইন। বেসরকারিকরণ নিয়েও নিজের দলের বিরুদ্ধে মুখ খুলেছেন বিজেপি সাংসদ। দলের বিরুদ্ধে ক্রমশ মুখ খোলার জন্য বিজেপির সর্বভারতীয় পদ খোয়া গিয়েছে, কিন্তু তাতেও কুছ পরোয়া নেই বরুণের। ক্রমাগত টুইটে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তোপ দেগেই চলেছেন তিনি। উত্তরপ্রদেশের শিক্ষক নিয়োগে টেট পরীক্ষায় বিগত দু’বছরে প্রায় ১৭ টি পরীক্ষা বাতিল হয়েছে। শুধুমাত্র পরীক্ষার প্রশ্ন ফাঁস নিয়ে বাতিল হয়েছে সমস্ত পরীক্ষা। কিন্তু তদন্তে কোনও সিন্ডিকেট চক্র কিংবা প্রশ্নপত্র ফাঁস কারি ব্যক্তিকে গ্রেফতার করা যায় নি। সেই বিষয়েও তোপ দেগেছেন বিজেপি সাংসদ বরুণ গান্ধি।

আর দলের সাংসদের এহেন আক্রমণের জেরে বেজায় চাপে কেন্দ্রীয় সরকার। বারবার দলের লাইনের বিরুদ্ধে গিয়ে মুখ খোলার জন্য বরুণ গান্ধির সঙ্গে সমস্ত দলীয় সম্পর্ক ত্যাগ করেছ বিজেপি নেতৃত্ব। কিন্তু বরুণ ছাড়বার পাত্র নন। তিনিও দলের বিরুদ্ধে ক্রমাগত আক্রমণ শানিয়ে যাচ্ছেন।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00