Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

জ্ঞানবাপী মসজিদের কার্বন ডেটিং নিয়ে শুনানি আগামী মঙ্গলবার

পরবর্তী শুনানি ১১ অক্টোবর। 

Share:

নিজস্ব প্রতিনিধি, বারাণসী: পিছিয়ে গেল জ্ঞানবাপী মামলার শুনানি। মামলার পরবর্তী শুনানি ১১ অক্টোবর।  বারাণসী জেলা আদালতে এদিন এই মামলার শুনানি হওয়ার কথা ছিল। রায় দেওয়ার কথা ছিল জ্ঞানবাপী মন্দিরের কার্বন ডেটিং নিয়ে। জেলা আদালত রায়দান স্থগিত রাখে। মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে ১১ অক্টোবর। 

বিতর্কিত জ্ঞানবাপী মসজিদের কার্বন ডেটিংয়ের দাবি জানায় এই মামলার হিন্দু পক্ষ। তারা এই ব্যাপারে জেলা আদালতে পিটিশন দাখিল করে।  জ্ঞানবাপী মসজিদের কার্বন ডেটিং করলেই জানা সম্ভব হবে সেখানে কোনও কালে শিবলিঙ্গ ছিল কি না। হিন্দু সম্প্রদায়ের এই দাবিতে আপত্তি তোলে মামলার বিবাদী পক্ষ। জেলা আদালত মামলার সর্বশেষ শুনানিতে বিচারক উভয়পক্ষের বক্তব্য শোনেন। তবে রায়দান স্থগিত রেখেছিলেন। আজ, শুক্রবার আদালতে রায় দেওয়ার কথা ছিল। যদিও জেলা আদালত কার্বন ডেটিং প্রসঙ্গে রায়দান আপাতত চারদিনের জন্য পিছিয়ে দিল। মামলার পরবর্তী শুনানি ১১ অক্টোবর। আদালত সেদিন কী রায় দেয়, সে দিকে তাকিয়ে সব পক্ষ।   

যদিও কাশীর কারবাত মন্দিরের পূজারি গণেশ শঙ্কর উপাধ্যায়ের দাবি, মন্দিরের ভিতরে কোনও শিবলিঙ্গ নেই। হিন্দুরা যাকে শিবলিঙ্গ বলে দাবি করছে, সেট আসলে একটি ঝর্ণা। তিনি শিশুকাল থেকেই সেই ঝর্ণা দেখে এসেছেন। তবে হিন্দুপক্ষ গণেশ শঙ্করের দাবি মানতে নারাজ। তাদের দাবি জ্ঞানবাপী মসজিদের ভিতরে শিবলিঙ্গ ছিল। সেটা কার্বন ডেটিং করলেই স্পষ্ট হবে। তারা আদালতের রায়ের দিকে তাকিয়ে ছিল। আদালত আপাতত শুনানি পিছিয়ে দেওয়ায় হিন্দুপক্ষকে আপাতত কয়েকদিন অপেক্ষা করতে হবে। 

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00