Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

‘আমার মৃত্যুর জন্য প্রধানমন্ত্রী দায়ী’, ফেসবুক লাইভে এসে আত্মহত্যার চেষ্টা ব্যবসায়ীর

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বিগত কয়েক বছরের পরিস্থিতিতে লাভের মুখ দেখেনি দেখেনি ব্যবসা। আর তাই রাগে, দুঃখে ফেসবুক লাইভে এসে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করলেন উত্তরপ্রদেশের এক ব্যবসায়ী। রাজীব তোমার নামের ওই ব্যবসায়ী নিজে বিষ খাওয়ার আগে তাঁর স্ত্রীকেও বিষ খাইয়েছিলেন। সেই বিষক্রিয়ায় কোনওক্রমে রাজীবের প্রাণ বেঁচে গেলেও তাঁর স্ত্রীর মৃত্যু হয়েছে বলে খবর। জানা যাচ্ছে ওই ব্যবসায়ী এই পুরো ঘটনাটিই ঘটিয়েছেন সোশ্যাল মিডিয়ায় লাইভে এসে। ফেসবুক লাইভ করেই তিনি বিষপান করেছেন বলে খবর। অন্যদিকে জানা যাচ্ছে বিষ খাওয়ার আগে তিনি তাঁর এবং তাঁর স্ত্রীর মৃত্যুর জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং তাঁর আর্থিক প্রকল্পকে দায়ী করেছেন। বিধানসভা নির্বাচনের ঠিক আগের দিন এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গেরুয়া বাহিনীর প্রাণকেন্দ্র উত্তরপ্রদেশে।

 জানা যাচ্ছে ফেসবুক লাইভে এসে এই ঘটনা ঘটিয়েছেন যিনি সেই রাজীব তোমারের ছোট একটি জুতোর ব্যবসা রয়েছে। কিন্তু বিগত কয়েক বছর ধরে করোনাকালে তাঁর এই ব্যবসা লাভের মুখ না দেখায় চরম আর্থিক সংকটে ভুগছিলেন ওই ব্যবসায়ী।  মঙ্গলবার রাতে তিনি লাইভে আসেন এবং লাইভে থাকা অবস্থাতেই বিষ পান করেন। তবে বিষ খাওয়ার আগে তিনি কাঁদতে কাঁদতে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ এনে বলেন, ‘আমাদের দেশের প্রধানমন্ত্রী কখনও কারোর ভালো চাইতে পারেন না। তিনি আমাদের মতো ছোট ব্যবসায়ী এবং কৃষকদের কথা ভাবেন না। আর তাই আজ আমাদের মতো ছোট ব্যবসায়ীদের এমন দুরবস্থা।’ এরপরেই তিনি বিষ পান করেন। তাঁকে তাঁর স্ত্রী বাধা দিতে গেলে তিনি তাঁর স্ত্রীকেও সেই বিষ খাওয়ান। ওই ফেসবুক লাইভ যারা দেখছিলেন তাঁরাই গোটা বিষয়টি পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই ব্যক্তি এবং তাঁর স্ত্রীকে হাসপাতালে ভর্তি করলে রাজীবের প্রাণ কোনওমতে বেঁচে যায়। কিন্তু তাঁর স্ত্রীর মৃত্যু হয়। ওই দম্পতির দুটি ছোট বাচ্ছা রয়েছে বলে খবর।

এই ঘটনা প্রকাশ্যে আসতেই রীতিমতো তোলপাড় গোটা জাতীয় রাজনীতি। ওই ব্যক্তির ভিডিওটি শেয়ার করে বিজেপি সরকারকে আবারও একহাত নিয়েছেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধি। এদিন প্রিয়াঙ্কা বলেন, ‘বাগপতে একজন ব্যবসায়ী এবং তার স্ত্রীর আত্মহত্যার চেষ্টা এবং তার স্ত্রীর মৃত্যুর কথা জানতে পেরে গভীরভাবে দুঃখিত। পরিবারের সদস্যদের প্রতি আমার সমবেদনা। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি যে শ্রী রাজীব জি দ্রুত সুস্থ হয়ে উঠুন।’ এরপরেই তিনি গেরুয়া বাহিনীকে আবারও আক্রমণ করে বলেন, ‘আমরা সারা উত্তরপ্রদেশ জুড়ে ছোট ব্যবসায়ীদের এই ভাবে বারবার দুর্ভোগের মধ্যে পড়তে দেখছি। নোটবন্দীকরণ, জিএসটি এবং লকডাউন এই সমস্ত ব্যবসায়ীদেরই সবচেয়ে বেশি ক্ষতি করেছে।’ 

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00