Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বুলডোজার অভিযানকে বিঁধে প্রধান বিচারপতির হস্তক্ষেপ চেয়ে চিঠি প্রাক্তন ছয় বিচারপতির

মঙ্গলবার চিঠি পাঠিয়ে অবিলম্বে এ বিষয়ে স্বতঃপ্রণোদিত হয়ে মামলা রুজু করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়েছেন তাঁরা।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: পয়গম্বর হজরত মহম্মদকে (prophet Comment Row) নিয়ে বিজেপি নেত্রী নূপূর শর্মার (Nupur Sharma) কটুক্তির প্রতিবাদে আন্দোলনরত মুসলিমদের দমাতে যেভাবে উত্তরপ্রদেশের  যোগী সরকার (Yogi Adutyanath Adminastration) ‘বুলডোজার’ অভিযান শুরু করেছে তা নিয়ে ক্ষোভ উগরে দিলেন  দেশের শীর্ষ আদালত ও বিভিন্ন হাইকোর্টের প্রাক্তন ছয় বিচারপতি ও ছয় বিশিষ্ট আইনজীবি। মঙ্গলবার দেশের প্রধান বিচারপতি এন ভি রামানাকে চিঠি পাঠিয়ে অবিলম্বে এ বিষয়ে স্বতঃপ্রণোদিত হয়ে মামলা রুজু করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়েছেন তাঁরা। বুলডোজার অভিযান যে সংবিধান ও দেশের বিচারব্যবস্থা নিয়ে রসিকতা করছে, চিঠিতে তাও উল্লেখ করেছেন ছয় প্রাক্তন বিচারপতি ও ছয় বিশিষ্ট আইনজীবী।

হজরত মহম্মদকে নিয়ে বিজেপি নেত্রী নূপূর শর্মার (Nupur Sharma)  ঘৃণাভাষণের বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল হয়েছিল উত্তরপ্রদেশের বিভিন্ন শহর। রাস্তায় নেমে বিক্ষোভ দেখিয়েছিলেন একাধিক মুসলিম সংগঠনের সদস্যরা। বিক্ষোভকারীদের ‘সবক’ শেখাতে গত তিনদিন ধরে বেছে বেছে মুসলিম সম্প্রদায়ের বাড়ি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিচ্ছে যোগী সরকার। আর তার ফলেই আতঙ্কিত হয়ে পরিবার নিয়ে বাড়ি ছেড়েছেন বহু নিরীহ মুসলিম। যেভাবে যোগী সরকার সরাসরি মুসলিমদের বিরুদ্ধে প্রতিহিংসা চরিতার্থ করতে নেমেছে তাতে ক্ষুব্ধ দেশের প্রাক্তন ছয় বিচারপতি। তার মধ্যে তিনজন দেশের শীর্ষ আদালতের বিচারপতির দায়িত্ব পালন করেছিলেন। ওই তিন বিচারপতি হলেন বি সুদর্শন রেড্ডি( B Sudarshan Reddy), বি গোপাল গৌড়া (V Gopala Gowda) ও অশোক গঙ্গোপাধ্যায় (AK Ganguly)। বাকি তিন বিচারপতি বিভিন্ন হাইকোর্টে কর্মরত ছিলেন। তাঁরা হলেন এ পি শাহ ( AP Shah), কে চান্দ্রু (K Chandru) ও মহম্মদ আনওয়ার (Mohammed Anwar)।

চিঠিতে প্রাক্তন ছয় বিচারপতি ও ছয় বিশিষ্ট আইনজীবী লিখেছেন, ‘নাগরিকদের রক্ষা করা দেশের শীর্ষ আদালতের দায়িত্বের মধ্যেই পড়ে। যেভাবে নাগরিক অধিকার রক্ষায় স্পাইওয়্যার ও লকডাউনের সময়ে পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফিরতে গিয়ে চরম দুর্দশার মধ্যে পড়া নিয়ে স্বতঃপ্রণোদিত হয়ে মামলা দায়ের করে শুনানি করেছিল শীর্ষ আদালত, এ ক্ষেত্রেও তেমন পদক্ষেপ নেওয়া উচিত। কেননা বুলডোজার দিয়ে যেভাবে মুসলিমদের বিরুদ্ধে দমনের রাস্তায় হাঁটছে যোগী সরকার তা সংবিধান ও বিচারব্যবস্থা নিয়ে রসিকতা ছাড়া কিছু নয়।’

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00