Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

মধ্যপ্রদেশে কেন্দ্রীয় মন্ত্রীর গাড়ির ধাক্কায় মৃত্যু বাইক আরোহীর

Share:

নিজস্ব প্রতিনিধি, ভোপাল: বিধানসভা ভোটের প্রচার সেরে ফেরার সময় দুর্ঘটনার কবলে পড়লেন কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ পটেল। এক মোটরবাইকের সঙ্গে ধাক্কা লাগে মন্ত্রীর গাড়ির। মন্ত্রী মশায় বেঁচে গেলেও দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন বাইক আরোহী। পাশাপাশি গুরুতর জখম হয়েছেন আরও তিনজন। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে খাকরা চৌরাইয়ের কাছে সিমাগোড়ি বাইপাসের ওপরে। ছিন্দওয়াড়ার মহকুমা শাসক সুধীর জৈন জানিয়েছেন, দুর্ঘটনায় আহতদের নাগপুর মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রীর কনভয় দুর্ঘটনায় একজনের মৃত্যুর খবর পেয়ে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা।

আগামী ১৭ নভেম্বর মধ্যপ্রদেশ বিধানসভার ভোট। ওই ভোটে বিজেপির হয়ে লড়ছেন কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ পটেল। এদিন দুপুরে ভোটপ্রচারে ছিন্দওয়াড়া থেকে নরসিংহপুর যাচ্ছিলেন তিনি। অভিযোগ, বেঁধে দেওয়া গতিবেগের চেয়েও দ্রুতগতিতে ছুটছিল কনভয়। আর বেলাগাম গতিবেগের কারণেই আমারওয়াড়ার খাকরা চৌরাইয়ের কাছে সিমাগোড়ি বাইপাসের ওপরে নিয়ন্ত্রণ হারায় মন্ত্রীর কনভয়। রাস্তা থেকে ছিটকে গিয়ে পাশের জমিতে গড়িয়ে যায় মন্ত্রীর গাড়ি। দুমড়ে-মুচড়ে যায় গাড়ির সামনের অংশ।  সামান্য চোট পেলেও তেমন আঘাত লাগেনি কেন্দ্রীয় মন্ত্রীর। তবে গাড়িতে থাকা বাকি যাত্রীরা আহত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পেশায় শিক্ষক নিরঞ্জন চন্দ্রবংশী তাঁর দুই সন্তান নিখিল (৭) ও সংস্কারকে (১০) নিয়ে মোটরবাইক চেপে  স্কুল থেকে বাড়ি ফিরছিলেন। পথে কেন্দ্রীয় মন্ত্রীর গাড়ি গিয়ে ধাক্কা মারে তাঁর মোটরবাইককে। প্রচণ্ড ধাক্কায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান নিরঞ্জন চন্দ্রবংশী। তাঁর বাইকে থাকা দুই শিশু গুরুতর চোট পায়। যদিও বিজেপি নেতৃত্বের দাবি, মোটরবাইক আরোহীকে বাঁচাতে গিয়েই দুর্ঘটনার কবলে পড়েছে মন্ত্রীর গাড়ি। তবে পুলিশের পক্ষ থেকে দুর্ঘটনা নিয়ে কোনও বিবৃতি দেওয়া হয়নি। আহতদের জিজ্ঞাসাবাদ করে দুর্ঘটনার আসল কারণ জানা হবে বলে পুলিশের এক আধিকারিক জানিয়েছেন।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00