Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বাজেটে জনসংখ্যা বৃদ্ধি খতিয়ে দেখতে কমিটি গঠনের প্রস্তাব অর্থমন্ত্রীর

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ২৪’র ভোটের আগে অন্তর্বর্তীকালীন বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।  আর এদিনের বাজেটের মধ্যে উঠে এসেছে ‘সামাজিক পরিবর্তন’ কথা। দেশে জনসংখ্যা বৃদ্ধির কথাও উঠে এসেছে এদিএন্র বাজেটে।  বৃহস্পতিবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী সরকার “দ্রুত জনসংখ্যা বৃদ্ধি এবং জনসংখ্যাতাত্ত্বিক পরিবর্তন” নিয়ে কমিটি গঠনের কথা বলেন। ‘বিকশিত ভারত’-এর লক্ষ্য নিয়ে জনসংখ্যা বৃদ্ধি নিয়ে কমিটি গঠন করা।

জনসংখ্যার পাশাপাশি এদিন আবাস যোজনা নিয়েও কথা বললেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। নির্মলা বলেন,’ আগামী ৫ বছরে আবাস যোজনায় আরও ২ কোটি বাড়ি তৈরি করে দেবে সরকার।  ইতিমধ্যেই প্রায় ৩ কোটি বাড়ি তৈরি হয়েছে । কোভিড কালে কঠিন চ্যালেঞ্জের মোকাবিলা করতে হলেও পিএম আবাস যোজনার কাজ চলেছে। এদিন বাজেট ভাষণে নির্মলা দাবি করেছেন, মোদি সরকার দেশের সর্বাঙ্গীন বিকাশ চায়। 

এছাড়াও আয়কর  নিয়ে বক্তব্য রাখেন নির্মলা। অর্থমন্ত্রী বলেন,  আয়কর কাঠামোয় কোনও বদল আসছে না। কিছু কিছু ক্ষেত্রে ছাড় মার্চ মাস পর্যন্ত ছিল। সেগুলির সময়সীমা আরও বাড়িয়ে ২০২৫ সালের ৩১ মার্চ পর্যন্ত করা হচ্ছে। ৭ লাখ টাকা পর্যন্ত কোনও আয়কর দিতে হয় না। খুচরো বিক্রেতাদের আয়করের উর্ধ্বসীমা ২ কোটি থেকে ৩ কোটি টাকা করা হয়েছে। কর্পোরেট কর ৩০ শতাংশ থেকে কমিয়ে ২২ শতাংশ করা হয়েছে। প্রত্যক্ষ কর অনেক বেড়েছে। আয়কর জমা দেওয়ার পরিমাণ বৃদ্ধি পেয়েছে ২.৪ গুণ। বিদেশি বিনিয়োগ অনেক বেড়েছে। আমরা এর জন্য বিদেশি বন্ধুদের সুবিধা দিচ্ছি। আমরা বিকশিত ভারতের কথা ভাবছি। ৭৫ হাজার কোটি টাকা ঋণ দেওয়া হবে যাতে মাইলস্টোনগুলি টপকানো যায়।

 

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00