Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

পাটনায় বিরোধীদের বৈঠকে যোগ দেবেন উদ্ধব ঠাকরে: সঞ্জয় রাউত

উদ্ধবের দলের নেতা সঞ্জয় রাউত (Sanjay Raut) বুধবার এ কথা জানিয়েছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের (Bihar Chief Minister Nitish Kumar) ডাকা বিরোধী নেতাদের বৈঠকে দেবেন শিবসেনা (ইউবিটি) প্রধান উদ্ধব ঠাকরে (Uddhav Thackeray)। উদ্ধবের দলের নেতা সঞ্জয় রাউত (Sanjay Raut) বুধবার এ কথা জানিয়েছেন। আগামী ১২ জুন পাটনায় এই বৈঠক হতে চলেছে।

২০২৪ সালের লোকসভা নির্বাচনকে মাথায় রেখে বিজেপির বিরুদ্ধে লড়াই আরও জোরদার করতে দেশের বিরোধীদলগুলির নেতাদের নিয়ে বৈঠকের ডাক দিয়েছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। ইতিমধ্যে একাধিক বিরধী নেতার সঙ্গে পৃথকভাবে সাক্ষাৎ করেছেন তিনি। বুধবার সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় রাউত বলেন, ‘সমস্ত সমমনস্ক দল জোট বাঁধছে। বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার এর নেতৃত্ব দিচ্ছেন। উদ্ধব ঠাকরে পাটনায় হতে চলা ওই বৈঠকে যোগ দেবেন।’

প্রসঙ্গত ১২ জুন পাটনায় বিরোধী বৈঠকে যোগ দেবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার নবান্নে সাংবাদিক বৈঠকে তাঁর থাকার বিষয়টি নিশ্চিত করেছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘নীতীশজি যখন কলকাতা এসেছিলেন তখন আমি প্রস্তাব দিয়েছিলাম পাটনাতেই বৈঠক হোক। কারণ, ওখানে থেকে জয়প্রকাশ নারায়ণজি আন্দোলন শুরু করেছিলেন। ওটা একটা হিন্দি বেল্ট। আমিই নীতীশজিকে বলেছিলাম সবাইকে আমন্ত্রণ জানান। যারা আসার তারা আসবে।’ এর আগে সোমবার বিহারের মন্ত্রী এবং জেডি(ইউ) সিনিয়র নেতা বিজয় কুমার চৌধুরী বলেছিলেন, বিজেপি-বিরোধী বেশিরভাগ দল ‘অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠকে’ অংশ নিতে পারে। চলতি মে মাসের প্রথমদিকে, নীতীশ কুমার বিরোধী ঐক্যকে শক্তিশালী করার জন্য মুম্বইয়ে ঠাকরের সঙ্গে দেখা করেছিলেন।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00