Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

মানহানি মামলায় উদ্ধব ঠাকরে-সঞ্জয় রাউতকে সমন দিল্লি হাইকোর্টের

আগামী ১৭ এপ্রিল হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: মানহানি মামলায় অস্বস্তিতে মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা শিবসেনা (উদ্ধব) সুপ্রিমো উদ্ধব ঠাকরে। মহারাষ্ট্রের বর্তমান মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের গোষ্ঠীর সাংসদ রাহুল রমেশ শেওয়ালের দায়ের করা মামলায় উদ্ধব ঠাকরে, তাঁর ছেলে আদিত্য ঠাকরে ও শিবসেনা মুখপত্র ‘সামনা’র সম্পাদক তথা উদ্ধব গোষ্ঠীর সাংসদ সঞ্জয় রাউতকে তলব করল দিল্লি হাইকোর্ট। আগামী ১৭ এপ্রিল তিনজনকে সশরীরের হাজিরার নির্দেশ দিয়েছেন দিল্লি হাইকোর্টের বিচারপতি প্রতীক জালান।

সম্প্রতি শিবসেনার নাম ও প্রতীক একনাথ শিন্ডেকে বরাদ্দ করেছিল নির্বাচন কমিশন। আর ওই সিদ্ধান্তের পরেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে তোপ দেগে উদ্ধব ঠাকরে, আদিত্য ঠাকরে ও সঞ্জয় রাউত দাবি করেছিলেন, ‘নির্বাচন কমিশনকে ২০০০ কোটি টাকা ঘুষ দিয়ে শিবসেনার নাম ও প্রতীক কিনেছে একনাথ শিন্ডে গোষ্ঠী।’ ওই মন্তব্যে তাঁদের মানহানি করা হয়েছে বলে দিল্লি হাইকোর্টে তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন ডিগবাজি খেয়ে শিন্ডে গোষ্ঠীতে নাম লেখানো শিবসেনা সাংসদ রাহুল রমেশ শেওয়ালে।

মঙ্গলবার ওই মামলার শুনানিতে শেওয়ালের আইনজীবী রাজীব নায়ার বলেন, ‘উদ্ধব ঠাকরে, আদিত্য ঠাকরে ও সঞ্জয় রাউতরা নির্বাচন কমিশনের মতো নিরপেক্ষ সাংবিধানিক সংস্থাকে কালিমালিপ্ত করেছেন।’ বিচারপতি প্রতীক জালান তাদের থামিয়ে বলেন, ‘এ বিষয়ে নির্বাচন কমিশন জবাব দেওয়ার মতো যথেষ্টই সক্ষম। আপনাদের কথা বলুন।’ শুনানি শেষে ১৭ এপ্রিল উদ্ধব, আদিত্য ও সঞ্জয় রাউতকে ১৭ এপ্রিল হাজির হওয়ার নির্দেশ দেন বিচারপতি।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00