Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

সেনাবাহিনীর বড় সাফল্য, জম্মু- কাশ্মীরে খতম ২ জঙ্গি

Share:

নিজস্ব প্রতিনিধিঃ নয়া সাফল্য ভারতীয় সেনাবাহিনীর। রবিবার রাতে জম্মু ও কাশ্মীরে  রাজৌরি জেলায় নিয়ন্ত্রণরেখা বরাবর জঙ্গি  অনুপ্রবেশের চেষ্টা বানচাল করে দিল সেনাবাহিনী। শুধু তাই নয় নিরাপত্তারক্ষীর গুলিতে  খতম হন দুই জঙ্গি। পুলিশ জানিয়েছে, সীমান্তের ওপার থেকে অনুপ্রবেশের চেষ্টাকারী একদল সন্ত্রাসীর গতিবিধি প্রথমে নজরে আসে। এরপরই রবিবার গভীর রাতে নওশেরার লাম সেক্টরে এ বন্দুকযুদ্ধ শুরু হয়।

এই প্রসঙ্গে এক্স-এ একটি পোস্টে সেনাবাহিনীর তরফে জানান হয়েছে, জঙ্গিদের অনুপ্রবেশের চেষ্টা সম্পর্কে গোয়েন্দা সংস্থা এবং পুলিশের কাছ একটি তথ্য আসে। আর সেই তথ্যের ভিত্তিতেই শুরু হয় তল্লাশি। আর তাতে গভীর রাতে শুরু হয় বন্দুকযুদ্ধ। এখন পর্যন্ত দুই জঙ্গিকে নিকেশ করা হয়েছে। পাশাপাশি উদ্ধার হয়েছে দু’টি একে-৪৭ ও একটি পিস্তল-সহ প্রচুর সামগ্রী। এখন পর্যন্ত তল্লাশি অভিযান চলছে। তবে স্বস্তির বিষয় এখন পর্যন্ত কোন সেনা জওয়ান জখম হননি।

উল্লেখ্য, ৩৭০ অনুচ্ছেদ প্রত্য়াহার ও জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্য়াহারের পর এই প্রথমবার  উপত্যকায় বিধানসভা নির্বাচন হতে চলেছে।  প্রথম দফার ভোট ১৮ সেপ্টেম্বর, দ্বিতীয় দফার ভোট ২৫ সেপ্টেম্বর এবং শেষ দফার ভোট হবে  ১ অক্টোবর। ভোটের লড়াইয়ের জন্য জোর কদমে প্রস্তুতি নিচ্ছে কাশ্মীরের রাজনৈতিক দলগুলো। এই আবহে জঙ্গিদের সঙ্গে সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল উপত্যকা।   

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00