Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

BIG BREAKING: OMICRON এবার ভারতেও, কর্নাটকে আক্রান্ত দুই

দুজনের সংস্পর্শে কারা এসেছিল, তাঁদের খোঁজ চলছে

Share:

নিজস্ব প্রতিনিধি, বেঙ্গালুরু: আর স্বস্তিতে থাকা গেল না। 

ভারতেও ঢুকে পড়ল ওমিক্রন। কর্নাটকে দুই ব্যক্তি করোনার নতুন প্রজাতির শিকার। কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব লভ আগরওয়াল বৃহস্পতিবার দিল্লিতে সাংবাদিক সম্মেলনে এই খবর দিয়ে বলেন, ‘ভারতে করোনার নতুন ভ্যারিয়েন্টের সন্ধান পাওয়া গিয়েছে। আক্রান্ত দুজন কর্নাটকের বাসিন্দা। এই দুজনের সংস্পর্শে কারা এসেছিল, তাঁদের খোঁজ চলছে।’ এই খবর যে উদ্বেগের তা নিয়ে কারও মনে কোনও সন্দেহ নেই।

নতুন এই ভ্যারিয়েন্ট যাতে ভারতে থাবা বসাতে না পারে, তার জন্য কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক সম্প্রতি সব রাজ্যকে বিশেষ নির্দেশিকা পাঠিয়েছিল। সেই নির্দেশিকায় জোর দেওয়া হয় করোনা পরীক্ষার ওপর। মহারাষ্ট্র ও গুজরাত সরকার তাদের বিমানবন্দরের আন্তর্জাতিক টার্মিনালে বিশেষ ব্যবস্থা গ্রহণ করে।  বিদেশ থেকে আগত যাত্রীদের আন্তর্জাতিক টার্মিনালে করোনা পরীক্ষার সিদ্ধান্ত নেওয়া হয়। করোনার নতুন এই ভ্যারিয়েন্ট কোন ফাঁকতালে কর্নাটকে ঢুকে গেল, তার তল খুঁজে পাচ্ছে না কেন্দ্র। 

দিল্লিতে সাংবাদিক সম্মেলনে কেন্দ্রীয় স্বাস্থ্যসচিব বলেন, ‘আক্রান্ত দুইয়ের শরীরে করোনার নতুন প্রজাতির সন্ধান পাওয়া গেলেও এদের শরীরে মৃদু উপসর্গ রয়েছে। বিশ্বের বিভিন্ন দেশে যারাই করোনার এই নতুন প্রজাতির শিকার, তাদের ক্ষেত্রেও দেখা গিয়েছে মৃদু উপসর্গ। তবে ভারতে এই সংক্রমণ যাতে বাড়াবাড়ির পর্যায়ে না পৌঁছয়, তার জন্য কেন্দ্র যথাযথ পদক্ষেপ করবে।‘

উল্লেখ করা যেতে পারে, আমেরিকাতেও করোনার নতুন প্রজাতিতে একজন আক্রন্ত হয়েছেন। আক্রান্ত ক্যালিফোর্নিয়ার বাসিন্দা।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00