Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

IED বিস্ফোরণ, গুরুতর জখম ২ CRPF জওয়ান

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ফের আইডি বিস্ফোরণের জেরে আহত হলেন সিআরপিএফ জওয়ানরা । ঘটনাটি ঘটেছে ছত্তিশগড়ের দান্তেওয়াড়া জেলায়। শনিবার সকালে ছত্তিশগড়ের দান্তেওয়াড়া জেলায় মাওবাদীদের লাগানো ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস  (IED) বিস্ফোরণের জেরে সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের (CRPF) ২ জন সদস্য প্রাণ হারিয়েছেন।  এই ঘটনার পর সিআরপিএফ-এর এক আধিকারিক জানিয়েছেন, বারসুর থানার অন্তর্গত ইন্দ্রাবতী নদীর উপর একটি ব্রিজের কাছে মাওবাদী ব্যানারে লুকিয়ে রাখা ছিল বিস্ফোরকটি।

এদিন সকালে সেই বিস্ফোরণটি নিষ্ক্রিয় করতে গেলেই এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে। এই ঘটনায় দুই জন কর্মী সামান্য আহত হন বলে জানিয়েছেন  সিআরপিএফ-এর এক আধিকারিক। ইতিমধ্যেই দুই জওয়ানকে চিকিৎসার জন্য হেলিকপ্টারে করে রায়পুরে নিয়ে যাওয়া হচ্ছে। এই ঘটনার পর ছত্তিশগড়ের দান্তেওয়াড়া জেলায় তল্লাশি শুরু করেছে সিআরপিএফ-রা। প্রসঙ্গত, ২ ডিসেম্বর থেকে শুরু হয়েছে পিপলস লিবারেশন গেরিলা আর্মি (পিএলজিএ) সপ্তাহ। তাই বারসুর-পল্লী রুটে মাওবাদীদের গতিবিধি সম্পর্কে গোপন তথ্যের ভিত্তিতেই  এদিন সিআরপিএফের ১৯৫ তম ব্যাটালিয়নের একটি দল  ইন্দ্রাবতী নদীর উপর একটি ব্রিজে পাঠানো হয়েছিল। তারপর সাতধার ব্রিজের কাছে একটি মাওবাদী ব্যানার এবং একটি আইইডি লুকিয়ে থাকতে দেখে নিরাপত্তা কর্মীরা তা নিষ্ক্রিয় করতে শুরু করেন। তখনই ঘটে আইইডি বিস্ফোরণ।

উল্লেখ্য,  গত এপ্রিল মাসে ছত্তিশগড়ের দান্তেওয়াড়ায় মাও হামলার ঘটনা ঘটে। আইডি বিস্ফোরণে নিরাপত্তা বাহিনীর ১০ জন জওয়ান শহিদ হন। জখম হন বেশ কয়েকজন। সেই রেশ কাটতে না কাটতে ফের বিস্ফোরণের ঘটনা ঘটে দান্তেওয়াড়া জেলায়।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00