Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

মালিকানা বদলের পরে টুইটার ঘৃণা ভাষণ রুখতে সক্রিয় হবে, আশাবাদী রাহুল

বৃহস্পতিবার অন্যতম সামাজিক যোগাযোগমাধ্যম টুইটার অধিগ্রহণ করেছেন টেসলা কর্ণধার ইলন মাস্ক।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: সব জল্পনার অবসান ঘটিয়ে বৃহস্পতিবার অন্যতম সামাজিক যোগাযোগমাধ্যম টুইটার অধিগ্রহণ করেছেন টেসলা কর্ণধার ইলন মাস্ক। আর সামাজিক যোগাযোগমাধ্যমটির মালিকানা নেওয়ার পরেই ঘৃণা ছড়ানোর বিরুদ্ধে কড়া বার্তা দিয়েছেন টুইটারের নয়া কর্ণধার। আর তাঁর সেই কড়া বার্তায় ভরসা রাখছেন প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধি। শুক্রবার সন্ধ্যায় এক টুইটে তিনি লিখেছেন, ‘আশা করছি এবার ঘৃণা ভাষণ রুখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে টুইটার কর্তৃপক্ষ।’

অন্যতম সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারের পূর্বতন পরিচালকদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে একাধিক মারাত্মক অভিযোগ তুলেছিলেন ব্যবহারকারীরা। তার মধ্যে অন্যতম হল, দেশে ঘৃণা ভাষণ ছড়ানোর বিরুদ্ধে কঠোর কোনও পদক্ষেপ নেওয়া হয়নি। বিরোধী দলগুলির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছিল, ‘মোদি সরকারের চাপে বিরোধীদের কণ্ঠরোধ করার ক্ষেত্রে সক্রিয় ভূমিকা পালন করে চলেছে টুইটার।’ যদিও যাবতীয় অভিযোগ উড়িয়ে দিয়েছিলেন টুইটারের ছাঁটাই হওয়া সিইও পরাগ আগরওয়াল।

এদিন অন্যতম জনপ্রিয় যোগাযোগমাধ্যমের মালিকানা বদলের খবর জানার পরেই টুইট করেছেন প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধি। ওই টুইটে তিনি টুইটারের মালিকানা অধিগ্রহণের জন্য ইলন মাস্ককে শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, ‘আমি আশা করি টুইটার এখন ঘৃণা ভাষণের বিরুদ্ধে পদক্ষেপ করবে। কোনটা সত্য, তা আরও দৃঢ়ভাবে পরীক্ষা করবে এবং সরকারি চাপের কারণে ভারতে বিরোধীদের কণ্ঠস্বরকে আর দমিয়ে রাখবে না।’ ওই টুইটেই কীভাবে তাঁর টুইটার অ্যাকাউন্টের বিকৃতি ঘটানো হয়েছিল, তার একটা রেখচিত্রও তুলে দিয়েছেন প্রাক্তন কংগ্রেস সভাপতি।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00