Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

‘গণতান্ত্রিক’ ত্রিপুরায় আটক চার তৃণমূল সমর্থক, বাড়ি-বাড়ি তল্লাশি

মঙ্গলবার রাতে তাঁদের আটক করা হয়।

Share:

নিজস্ব প্রতিনিধি, আগরতলা: ত্রিপুরায় কেমন গণতন্ত্র চলছে তার আরও একবার নমুনা পাওয়া গেল।

সে রাজ্যে পুরভোটের প্রচারে গিয়ে আটক ঘাসফুলের চার সমর্থক। প্রশাসনসূত্রে খবর, মঙ্গলবার রাতে তাঁদের আটক করা হয়। তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে রাজ্যে অশান্তি সৃষ্টির। অভিযোগ উড়িয়ে দিয়েছেন ধৃত চার নেতা যাবতীয় অভিযোগ উড়িয়ে দিয়ে জানিয়েছেন, ত্রিপুরায় প্রচারের কাজে সহযোগিতা করতে তারা গিয়েছেন।

গ্রেফতারের পাশাপাশি ত্রিপুরায় শুরু হয়েছে তালিবানি কায়দায় তল্লাশি। তল্লাশির নিশানায় তৃণমূল সমর্থকেরা। সূত্রে পাওয়া খবর তেমনই। এই ব্যাপারে ত্রিপুরা পুলিশের বক্তব্য,  “ভিন রাজ্য থেকে যাঁরা আসছেন, তাদের উপর নজরদারি চালানো হচ্ছে। রাজ্যে পুর ও নগর পঞ্চায়েতের ভোটের আর মাত্র ৭ দিন বাকি। তাই আইনশৃঙ্খলার দিকে বাড়তি নজর দেওয়া হচ্ছে।”

প্রসঙ্গত উল্লেখ্য, ত্রিপুরায় এখনও তৃণমূলের বেশ কয়েকজন নেতা রয়েছেন। বিভিন্ন এলাকায় তাঁরা প্রচার চালাচ্ছেন। রাজ্যে নির্বাচন দপ্তর সুত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে সব ধরণের পদক্ষেপ করা হয়েছে।

বিজেপির অভিযোগ, রাজ্যে অশান্তি বাতাবরণ তৈরি চেষ্টা চালিয়ে যাচ্ছে ঘাসফুল শিবির। তারা পুলিশকে আর্জি জানিয়েছে শক্ত হাতে পরিস্থিতি মোকাবিলার। ঘাসফুলের দাবি, বিজেপির ইশারায় বিরোধীদের টার্গেট করছে পুলিশ। প্রচারে বাধা দেওয়া হচ্ছে। দিচ্ছে। পুলিশের ভূমিকা নিয়েও নিয়মিত ক্ষোভ প্রকাশ করেছে ঘাসফুল শিবির।কার্যত এত অভিযোগের পরেও বিপ্লব দেব সরকার ও তাঁর প্রশাসন হাতে হাত গুটিয়ে বসে রয়েছে।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00