Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ভোট এলেই বিনামূল্যে প্রতিশ্রুতির বন্যা: কমিশনকে নোটিশ সুপ্রিম কোর্টের

কমিশনকে চার সপ্তাহ সময়

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি:  ভোট এলেই রাজনৈতিক দলের তরফে বিনামূল্যে নাগরিকদের নানা ইস্যুতে প্রতিশ্রুতি এবং এই ব্যাপারে নির্বাচন কমিশনকে পদক্ষেপ করার কথা বলা হলেও তারা কোনও উদ্যোগ না নেওয়া সুপ্রিম কোর্ট রীতিমতো অসন্তুষ্ট।

শীর্ষ আদালতের প্রধান বিচারপতি এনভি রামানাকে নিয়ে গঠিত ডিভিশন বেঞ্চ মঙ্গলবার নির্বাচন কমিশনকে নোটিশ পাঠিয়েছে। জানতে চেয়েছে, আদৌ এই ব্যাপারে কোনও পদক্ষেপ করা যায় কি না। সর্বোচ্চ আদালত জানিয়েছে, এই বিষয়ে নির্বাচন কমিশনকে নির্দেশিকা জারির সুপারিশ করার কথা বলা হয়েছিল। কমিশন সব রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করে এই ব্যাপারে তাদের মতামত জানতে চেয়েছে। ব্যস এটুকুই।

প্রধান বিচারপতি এনভি রামানাকে নিয়ে গঠিত ডিভিশন বেঞ্চে এই বিষয়ে একটি জনস্বার্থ মামলা দায়ের হয়েছে। সেই মামলার শুনানিতে মঙ্গলবার নির্বাচন কমিশনকে এই নির্দেশ দিয়েছে।পরবর্তী শুনানি চার সপ্তাহ বাদে। এই সময়ের মধ্যে কমিশনকে তাদের অবস্থান লিখিতভাবে জানাতে হবে।

ভোটের মুখে নাগরিকদের মন জয় করতে কম-বেশি সব রাজনৈতিক দলের নেতাদের মুখে শোনা যায় নানা ধরনের প্রতিশ্রুতি। অধিকাংশ প্রতিশ্রুতির মূল কথা ক্ষমতায় এলে সব বিনামূল্যে করে দেবে। বিষয়টা কিছুটা হলেও মগজ ধোলাই। আর রাজনৈতিক দলের তরফ থেকে সেই প্রতিশ্রুতিতে প্রভাবিত হয়ে ভোটাররা তাদের নাগরিকর অধিকার প্রয়োগ করেন। যার প্রতিশ্রুতির জোর যত, তারা কার্যত ক্ষমতায় আসীন হয়। রাজনৈতিকদলের এই ভূমিকায় ভারতের সর্বোচ্চ আদালতের না-পসন্দ, সেটা মঙ্গলবার কমিশনকে পাঠানো নোটিশ থেকে স্পষ্ট হয়ে গেল। আগামী চারদিনের মধ্যে কমিশনকে তাদের অবস্থান জানাতে হবে।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00