Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

প্রিয়াঙ্কার বিরুদ্ধে নির্বাচন কমিশনে তৃণমূল

চিঠি পাঠিয়েছেন গোয়া তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি কিশোর নরভেকর

Share:

নিজস্ব প্রতিনিধি, পানাজি: কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধির বিরুদ্ধে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল তৃণমূল কংগ্রেস। তাঁর বিরুদ্ধে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ আনা হয়েছেন। তৃণমূলের তরফ থেকে কমিশনের কাছে অভিযোগ জানিয়েছেন, গোয়া তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি কিশোর নরভেকর। প্রিয়াঙ্কা গান্ধি ছাড়াও নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ তোলা হয়েছে নভনীল বিধানসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী অ্যাভেরট্যানো ফুর্তাদো, ভারাদ মারুদ। পাশাপাশি অজ্ঞাতপরিচয় বেশ কয়েকজনের বিরুদ্ধে। 

দলের গোয়া শাখার সহ-সভাপতি কিশোর নরভেকর জানিয়েছে, নির্বাচন কমিশনের তরফ থেকে বলা হয়েছে, ঘরোয়া এবং প্রকাশ্য সভা-সমাবেশের ক্ষেত্রে আয়তনের অনুপাতে সর্বাধিক ৫০ শতাংশ সমর্থকের অনুমতি দেওয়া হয়েছে। গত ৭ ফেব্রুয়ারি প্রিয়াঙ্কা গান্ধির নেতৃত্বে গোয়ায় একটি জনসভার আয়োজন করা হয়। সেই সভায় প্রিয়াঙ্কা গান্ধি ছাডা়ও উপস্থিত ছিলেন, গোয়ায় দলের সহ-সভাপতি এবং ৩৩ নম্বর বিধানসভা কেন্দ্রে প্রার্থী। নির্বাচন কমিশনের তরফ থেকে বলা হয়েছিল  জনসভা  বা ঘরোয়া বৈঠকের ক্ষেত্রে করোনা বিধি মেনে চলতে হবে। কিন্তু কংগ্রেসের তরফ থেকে প্রিয়াঙ্কার জন্য আয়োজিত সভা-সমাবেশে নির্বাচন কমিশনের যাবতীয় বিধি-নিষেধ লঙ্ঘন করেছে। মিছিলে যারা অংশ নিয়েছিলেন, তাদের কারও মুখে মাস্ক ছিল না। মানা হয়নি দূরত্ববিধি। রাজ্যবাসীর স্বার্থের কথা ভুলে গিয়ে তারা প্রচারের আলো পেতে তারা ব্যস্ত হয়ে ওঠে। অভিযোগের সপক্ষে দলের তরফ থেকে ওই সমাবেশের একটি ভিডিয়ো দলের ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে আপলোড করা হয়েছে। কমিশনকে দেওয়া চিঠিতে ইন্সটাগ্রাম অ্যাকাউন্টের লিঙ্ক দিয়ে দেওয়া হয়েছে। চিঠিতে বলা হয়েছে, করোনা নির্দেশিকা ২০২২-য়ের বিধিভঙ্গ করেছেন। 

পাশাপাশি বলা হয়েছে, করোনার দাপট এখনও কাটেনি। প্রত্যেক রাজনৈতিক দলের সেই কথা মাথায় রাখা উচিত। কংগ্রেসের এই আচরণ কোনওভাবেই সমর্থনযোগ্য নয়। তৃণমূল কংগ্রেস এই আচরণের নিন্দা করে।   

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00