Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

দিল্লি হাইকোর্টের বিচারপতিপদে কেন্দ্রীয় আইনসচিব

কেন্দ্রীয় আইন ও বিচার মন্ত্রক থেকে টুইট

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি:  কর্মজীবনের শুরুতে ছিলেন দায়রা আদালতের বিচারক। পরবর্তীকালে কেন্দ্রীয় আইনসচিবের দায়িত্বে। দীর্ঘ কয়েকদশকবাদে পুরনো পেশায় ফিরে যাচ্ছেন। সামলা পড়ে আদালতে সওয়াল করবেন কেন্দ্রীয় আইনসচিব অনুপ কুমার (Anoop Kumar) মেন্দিরাত্তা। তাঁর এই নতুন দায়িত্বের কথা কেন্দ্রীয় আইন ও বিচার মন্ত্রক থেকে টুইট করে জানিয়ে দেওয়া হয়। দিল্লি হাইকোর্টের বিচারপতি পদে নিয়োগের জন্য মন্ত্রকের তরফ থেকে সুপ্রিম কোর্ট গঠিত কলেজিয়ামের কাছে নাম প্রস্তাবের আর্জি জানানো হয়। নাম পাঠানো হয়েছিল চারজনের। এই চারজনের মধ্যে আইনসচিব অনুপ কুমার মেন্দিরাত্তারও নাম ছিল। কলেজিয়ামের সুপারিশ মেনে মন্ত্রক দফতরের আইনসচিবকে দিল্লি হাইকোর্টের বিচারপতি পদে নিয়োগের সিদ্ধান্ত নেন।

একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, আইনসচিব পদে অনুপ কুমার(Anoop Kumar) মেন্দিরাত্তার নিয়োগও ব্যতিক্রমী। সাধারণভাবে সচিব পদে নিয়োগ করা হয় অভিজ্ঞ আমলাদের। অতিরিক্ত সচিব পদে যারা রয়েছেন, তাদের মধ্যে থেকেই সচিব পদে কাউকে নিয়োগ করা হয়। অনুপ কুমারের ক্ষেত্রে সরকার হেটেছিল একেবারে অন্যপথে। এই নিয়োগের সময়ে কেন্দ্রের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়, চুক্তিভিত্তিতে আইনজীবী অনুপ কুমারকে নিয়োগ করা হয়েছিল।চুক্তির মেয়াদ ছিল আগামী মার্চের ৩০ তারিখ পর্যন্ত। অন্যদিকে, দিল্লি হাইকোর্টের বিচারপতি পদ থেকে বেশ কয়েকজন অবসর নেওয়ায় শূন্যপদ তৈরি হয়। দরকার ছিল অবিলম্বে নিয়োগের। সে কারণে, প্রবীণ বিচারপতি হিসেবে কেন্দ্রীয় আইনসচিবকে (Anoop Kumar)দিল্লি হাইকোর্টের বিচারপতি পদে নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হল।

আরও পড়ুন পাকিস্তানে তৈরি হতে চলেছে ইতিহাস, সুপ্রিম কোর্টের বিচারপতি পদে এই মহিলা

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00